ইসরায়েলের সামরিক অভিযানে ‘স্পষ্টত কিছু ভুল’ রয়েছে: জাতিসংঘ মহাসচিব

আন্তর্জাতিক ডেস্ক।
০৯ নভেম্বর ২০২৩, ১১:৩০আপডেট : ০৯ নভেম্বর ২০২৩, ১৬:৪৭

গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনে ‘স্পষ্টত কিছু ভুল’ রয়েছে’ বলে সমালোচনা করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। চলমান এ সংঘাতে গাজায় হাজার হাজার বেসামরিক মানুষের সঙ্গে শিশুদের প্রাণহানির কথা উল্লেখ করে এমন মন্তব্য করেন তিনি। বুধবার (৮ নভেম্বর) এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

নিউইয়র্ক সিটিতে রয়টার্স নেক্সট নিউজমেকার ইভেন্টে গাজায় সংঘাত নিয়ে বক্তব্য দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তখন গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে বেসামরিক মানুষের নিহতের ঘটনায় আবারও কঠোর সমালোচনা করেন তিনি।

জাতিসংঘ মহাসচিব বলেন, ‘গাজায় ইসরায়েলি হামলায় হাজার হাজার বেসামরিক মানুষের প্রাণহানি হচ্ছে।  অধিক সংখ্যক বেসামরিক মানুষের এ প্রাণহানিই বলে দিচ্ছে, ইসরাইলের সামরিক অভিযানে স্পষ্টত কিছু ভুল রয়েছে’

গুতেরেস আরও বলেন, হামাস যখন নিরাপরাধ ফিলিস্তিনিদের মানব ঢাল হিসেবে ব্যবহার করে তখন তা আইন লঙ্ঘন করে বলে অভিযোগ করা হয়। কিন্তু ইসরায়েলের সামরিক অভিযানে নিহত বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের সংখ্যার দিকে তাকালে দেখা যায়, স্পষ্টতই সেখানে কিছু ভুল কিছু রয়েছে।

রয়টার্স নেক্সটকে দেয়া ওই সাক্ষাৎকারে গুতেরেস আরও বলেন, ‘আমরা গাজায় কয়েক দিনে হাজার হাজার শিশুকে হত্যা করতে দেখেছি।’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিনিয়ত বাড়ছে নিহতের সংখ্যা। হামাস ও ইসরাইল সংঘাত শুরুর পর গাজায় ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এরমধ্যে শিশু ও অপ্রাপ্তয়স্কদের সংখ্যা ৪ হাজারের বেশি। যা মোট নিহতের সংখ্যার ৪০ শতাংশ।

গুতেরেস আরও বলেন, ‘ইসরায়েলকে এটা বোঝানোও গুরুত্বপূর্ণ যে প্রতিদিন ফিলিস্তিনি জনগণের অভাবনীয় মানবিক চাহিদার ভয়াবহ চিত্র দেখা ইসরায়েলের স্বার্থের পরিপন্থী। এটি বৈশ্বিক জনমতের সাথে সম্পর্ক স্থাপনে ইসরায়েলকে সাহায্য করে না।’

এদিকে, গুতেরেসের মন্তব্য প্রত্যাখ্যান করেছেন ইসরায়েলের জাতিসংঘের রাষ্ট্রদূত গিলাদ এরদান। তিনি বলেন, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া মৃত্যুর সংখ্যা বিশ্বাসযোগ্য নয়।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক