হামাসের হামলা সম্পর্কে জানত না চার গণমাধ্যম, মেনে নিলো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক
১১ নভেম্বর ২০২৩, ১৬:০০আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১৭:২৮

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার বিষয়ে আন্তর্জাতিক ৪টি গণমাধ্যমের কাছে আগে থেকে কোনো প্রকার তথ্য না থাকার দাবি মেনে নিয়েছে ইসরায়েলপন্থী পর্যবেক্ষক সংস্থা অনেস্টরিপোর্টিং। শুক্রবার সংস্থাটির নির্বাহী পরিচালক গিল হফম্যান বলেন, আনিত অভিযোগ অস্বীকার করে চারটি মিডিয়া সংস্থা যে ব্যাখ্যা দিয়েছে তা ‘পর্যাপ্ত’ হিসাবে মেনে নিয়েছেন তিনি। হফম্যান আরও বলেন, হামাসের হামলার বিষয়ে আগে থেকে তারা  অবগত ছিল না জেনে ‘স্বস্তি পেয়েছেন’। শনিবার (১১ নভেম্বর) এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স।

ইসরায়েলে দক্ষিণাঞ্চলে গত ৭ অক্টোবর হামাসের হামলার বিষয়ে চারটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকেই আগে থেকেই জানত বলে অভিযোগ তোলে অনেস্টরিপোর্টিং। অনেস্টরিপোর্টিংয়ে প্রকাশিত এক নিবন্ধে বৃহস্পতিবার (৯ নভেম্বর) এ অভিযোগ তোলা হয়। তবে চারটি সংবাদমাধ্যমই এ অভিযোগ অস্বীকার করে। সংবাদমাধ্যমগুলো হলো রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস, সিএনএন এবং দ্য নিউ ইয়র্ক টাইমস।

নিজেদের অলাভজনক সংস্থা হিসেবে দাবি করা অনেস্টরিপোর্টিং এর প্রধান লক্ষ্য সংবাদমাধ্যমগুলোর ইসরায়েলবিরোধী একপক্ষীয় অবস্থান প্রকাশ করা। অনেস্টরিপোর্টিংয়ের ওয়েবসাইটে প্রকাশিত ওই নিবন্ধে বলা হয়, হামাস যখন সীমান্ত অতিক্রম করে ইসরায়েলে ঢুকে পড়েছিল, তখন সেখানে গাজাভিত্তিক আলোকচিত্র সাংবাদিকরাও ছিলেন। এ ধরনের আচরণ কতটা নৈতিক এ নিয়ে প্রশ্ন ওঠে। একইসঙ্গে হামাসের সঙ্গে ওই আলোকচিত্র সাংবাদিকদের সম্পৃক্ততা আছে বলেও অভিযোগ আনে তারা।

অনেস্টরিপোর্টিংয়ে নিবন্ধটি প্রকাশ হওয়ার পর রয়টার্স, এপি, নিউইয়র্ক টাইমস ও সিএনএনের কাছ থেকে এ ব্যাপারে ব্যাখ্যা চায় ইসরায়েল সরকার। পরে এ অভিযোগ অস্বীকার করে বার্তাসংস্থাগুলো।

টেলিফোনে রয়টার্সকে দেয়া এক সাক্ষাত্কারে নিবন্ধটি সম্পর্কে হফম্যান বলেন, ‘আমি খুব স্বস্তি পেয়েছিলাম যখন চারটি মিডিয়া সংস্থাই বলছিল যে, এ বিষয়ে তারা আগে থেকে অবগত নন।’ তিনি আরও বলেন, ‘আমরা শুধু প্রশ্ন তুলেছিলাম, কোনো উত্তর দেইনি। আমার এখনও মনে হয়, প্রশ্নগুলো বৈধ ছিল এবং গণমাধ্যমগুলোর উত্তরগুলোও পর্যাপ্ত ছিল।’

তিনি আরও বলেন, যে দুই ফটোসাংবাদিকের কাছ থেকে রয়টার্স সংঘাতের ছবিগুলো সংগ্রহ করেছিলো তাদের সঙ্গে ‘ঝামেলার’ কিছু নেই।’

এ বিষয়ে রয়টার্স আগেই জানায় যে, ছবিগুলো তারা গাজা-ভিত্তিক দুই ফ্রিল্যান্স ফটোগ্রাফারদের কাছ থেকে সংগ্রহ করে; যারা ৭ অক্টোবর সকালে সীমান্তে ছিল। তবে তাদের সাথে এর আগে সংস্থাটির কোনো সম্পর্ক ছিল না বলেও সাফ জানানো হয়।

/এএকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম