খাবার পানি সংকট

উচ্চ স্বাস্থ্যঝুঁকিতে বিশ্বের প্রায় ৭৪ কোটি শিশু: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৩, ২০:০০আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ২০:১০

জলবায়ু পরিবর্তনজনিত বিভিন্ন কারণে ক্রমবর্ধমান খাবার পানির সংকট বৃদ্ধি এবং সেইসঙ্গে পানি সরবরাহের অপর্যাপ্ত ব্যবস্থার কারণে শিশুদের শারীরিক স্বাস্থ্য ও মানসিক বিকাশে বিরূপ প্রভাব পড়ছে বলে সতর্ক করেছে জাতিসংঘের আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল সংস্থা (ইউনিসেফ)। সোমবার (১৩ নভেম্বর) প্রকাশিত একটি নতুন প্রতিবেদনে ইউনিসেফ বলেছে, বিশ্বের ৭৩ কোটি ৯০ লাখ শিশু পর্যাপ্ত খাবার পানি থেকে বঞ্চিত। ফলে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে তারা। এসব শিশুদের অধিকাংশই মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে বসবাস করে।

নতুন এই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী প্রতি ৩ জন শিশুর মধ্যে একজন শিশু খাবার পানির মারাত্মক সংকটে রয়েছে। এসব শিশুরা উচ্চ থেকে উচ্চতর সুপেয় পানির সংকট প্রবণ অঞ্চলে বসবাস করে। এদের বড় একটা অংশ বাস করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা এবং দক্ষিণ এশিয়া অঞ্চলে। যেখানে সীমিত পানিসম্পদ এবং ঋতু ও আবহাওয়ার ঘন ঘন পরিবর্তন, ভূগর্ভস্থ পানির স্তর হ্রাস বা খরার ঝুঁকি রয়েছে। পানির উৎস হ্রাস, অপর্যাপ্ত খাবার পানি এবং স্যানিটেশন ব্যবস্থার অভাব এই অঞ্চলের মানুষদের জীবন আরও দুর্বিষহ করে তুলেছে। এসব মানুষদের মধ্যে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে শিশুরা।

সিওপি২৮ জলবায়ু পরিবর্তন শীর্ষ সম্মেলনের আগে ‘দ্য ক্লাইমেট চেঞ্জড চাইল্ড’ প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, পানি সংকট ছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে বিভিন্ন রোগ, বায়ু দূষণ, বন্যা এবং খরার মতো প্রাকৃতিক দুর্যোগ শিশুর স্বাস্থ্য ও মানসিক বিকাশে মারাত্মক প্রভাব ফেলে। গর্ভধারণের মুহূর্ত থেকে প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত, শিশুর স্বাস্থ্য ও মস্তিষ্ক, ফুসফুস, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কার্যাবলীর বিকাশ তার পারিপার্শ্বিক অবস্থার দ্বারা প্রভাবিত হয়। উদাহরণস্বরূপ, সাধারণত বায়ু দূষণের কারণে প্রাপ্তবয়স্কদের চেয়ে স্বাস্থ্যঝুঁকিতে বেশি ভোগে শিশুরা। প্রাপ্তবয়স্কদের তুলনায় এরা দ্রুত শ্বাস নেয় এবং এদের মস্তিষ্ক, ফুসফুস এবং অন্যান্য অঙ্গগুলো বিকাশমান।

ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল বলেন, ‘জলবায়ু পরিবর্তন শিশুদের জন্য বিধ্বংসী পরিণতি ডেকে আনে। দূষিত বায়ু, পুষ্টি স্বল্পতা এবং তীব্র গরম এদের শরীর ও মনের জন্য বেশ ঝুঁকিপূর্ণ।’

এ পরিস্থিতিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে শিশুদের রক্ষা করতে নিরাপদ খাবার পানি এবং স্যানিটেশন খাতে বিনিয়োগকে একটি অপরিহার্য উদ্যোগ হিসেবে প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়।

/এএকে/
সম্পর্কিত
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী