চেতনানাশক খাইয়ে এমপিকে ধর্ষণের চেষ্টা, ফরাসি সিনেটর আটক

আন্তর্জাতিক ডেস্ক
১৮ নভেম্বর ২০২৩, ১৭:০০আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১৯:২৮

ফ্রান্সের এক নারী  সাংসদ সদস্যকে চেতনানাশক খাইয়ে  ধর্ষণের চেষ্টা করায় এক সিনেটরকে আটক করেছে স্থানীয় পুলিশ। এই মামলার সাথে পরিচিত একটি সূত্র জানিয়েছে, সাংসদ স্যান্ডরিন জোসো অভিযোগ আনার পর  ফ্রান্সের সিনেটর জোয়েল গুরিয়োকে  গ্রেপ্তার করা হয়েছে। আটকের পর জিজ্ঞাসাবাদসহ তার বাড়ি ও অফিসে তল্লাশি চালানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান খবরটি জানিয়েছে। 

প্রসিকিউটররা জানিয়েছে, ৬৬ বছর বয়সী সিনেটর জোয়েল গুরিয়ো সাংসদ স্যান্ডরিন জোসোকে কিছু না জানিয়ে এমন দ্রব্য খাইয়েছেন যার মাধ্যমে জ্ঞানবুদ্ধি লোপ পেতে পারে বা নিজের ওপর নিয়ন্ত্রণও হারাতে পারে। ওই দ্রব্য সাধারণত ধর্ষণ বা যৌন নিপীড়নের জন্য ব্যবহৃত হয়। এই সন্দেহে জোয়েল গুরিয়োকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার রাতে সিনেটরের বাড়িতে পানীয় পান করার পর অসুস্থ বোধ করেন সাংসদ স্যান্ডরিন জোসো।  

প্রসিকিউটররা জানিয়েছেন, দুজনের মধ্যে অন্তরঙ্গ সম্পর্ক ছিল না। মেডিকেল টেস্টে নারীর দেহে বিশেষ দ্রব্যের উপস্থিতি পাওয়া গেছে। পরে সিনেটরের বাড়িতে অভিযান চালিয়ে দ্রব্যটির সন্ধান পাওয়া যায়। এই ইস্যুতে সিনেটরের বিরুদ্ধে  ফৌজদারি অভিযোগ আনা হয়েছে।

অভিযুক্ত জোয়েল গুরিয়ো ফ্রান্সের সংসদের উচ্চকক্ষ সিনেটের সদস্য। অপরদিকে যে নারীকে তিনি ধর্ষণের পরিকল্পনা করেছিলেন তিনি সংসদের নিম্নকক্ষের সদস্য।

/এসএসএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম