জি-৭ নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৩, ১৮:২০আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৩, ১৮:২২

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ভার্চুয়ালি কথা বলছেন গ্রুপ অব সেভেনের (জি-৭) নেতারা। বুধবার (০৬ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের সমর্থনের জন্য এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছে জাপান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

জাপান সরকারের এক কর্মকর্তা বলেন, জি-৭ এর সদস্য হিসেবে জাপান ইউক্রেনের পাশে রয়েছে।

তিনি আরও বলেন, ইসরায়েল-হামাস সংঘাতের কারণে ইউক্রেন থেকে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ যেন সরে না যায়, তাই এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে জাপানের ওই কর্মকর্তা বলেন, ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছে জি-৭। তবে এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে। এর বেশি কিছু বলেননি এই কর্মকর্তা।

জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব হিরোকাজু মাতসুনো বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, এই বৈঠকে মধ্যপ্রাচ্য সংকট ও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়েও আলোচনা করবে জি-৭ এর নেতারা।

জি-৭ এর সদস্য দেশ জাপান, যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, ইতালি এবং ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেন যুদ্ধে রাশিয়া যাতে অর্থ ব্যয় করতে না পারে সে লক্ষ্যে গত  মে মাসে দেশটির রফতানির ওপর বাণিজ্য নিষেধাজ্ঞা আরোপের কথা বলেছিল জোটটি। 

/এসএইচএম/এএকে/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম