সামরিক প্রযুক্তি খাতে চীনের সঙ্গে সহযোগিতায় রাশিয়া প্রস্তুত: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৩, ২২:৩০আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৩, ২২:৩৭

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, সামরিক প্রযুক্তিসহ সব খাতে চীনের সঙ্গে সহযোগিতায় প্রস্তুত রয়েছে রাশিয়া। বৃহস্পতিবার  (৭ ডিসেম্বর) রাশিয়া কলিং নামের বিনিয়োগ বিষয়ক এক সম্মেলনে তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভ্লাদিমির পুতিন বলেছেন, চীনের ক্ষেত্রে সব খাতে সহযোগিতায় আমরা প্রস্তুত। কোনও বিধিনিষেধ নেই। সামরিক প্রযুক্তির ক্ষেত্রেও এটি প্রযোজ্য।

পুতিন বলেছেন, সাধারণ ক্রেতা-বিক্রেতা সম্পর্কের বাইরে এগিয়ে যাচ্ছে রাশিয়া ও চীন। আমরা প্রযুক্তির কথা বিবেচনা করছি।

রুশ প্রেসিডেন্ট বলেন, আমরা যখন ভবিষ্যৎ. ভবিষ্যতের বিশ্বব্যবস্থা, আমাদের নিরাপত্তা নিশ্চিত করার কথাভাবি, তখন আমরা প্রচলিত ‘কেনা-বেচা’ সম্পর্কের বাইরে যেতে চাই। আমরা ভবিষ্যতের কথা ভাবছি, আমরা প্রযুক্তির কথাবিবেচনা করছি।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন পুতিন। অক্টোবরে চীন সফরে শি জিনপিংকে ‘প্রিয় বন্ধু’ বলে সম্বোধন করে তিনি বলেছিলেন,  বিশ্বের বেশিরভাগ দেশের মতো রাশিয়া ও চীন সর্বজনীন স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অগ্রগতি এবং সমাজ কল্যাণের জন্য সমতা, দ্বিপক্ষীয় ফলপ্রসু সহযোগিতা চায়।

/এএ/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি