গাজায় ইসরায়েলি ‘গণহত্যায়’ সমর্থন দিচ্ছে পশ্চিমারা: পুতিনকে রাইসি

আন্তর্জাতিক ডেস্ক
০৭ ডিসেম্বর ২০২৩, ২৩:৫৫আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৮

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি অভিযোগ করেছেন, গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের গণহত্যায় সমর্থন দিচ্ছে পশ্চিমারা। বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার শুরুতে এই অভিযোগ করেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব সফরের একদিন পর ক্রেমলিনে রাইসিকে অভ্যর্থনা জানালেন পুতিন। মধ্যপ্রাচ্যের দেশ দুটি সফরে গাজা ও ইউক্রেনে চলমান যুদ্ধ এবং তেলের মূল্যবৃদ্ধির জন্য রাশিয়া ও ওপেক-এর উদ্যোগ নিয়ে আলোচনা করেন রুশ প্রেসিডেন্ট।

টেলিভিশনে সম্প্রচারিত উদ্বোধনী মন্তব্যে রাইসি ও পুতিন দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে কিছু বলেননি। এই সহযোগিতা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের অভিযোগ, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে ইরান।

পুতিন বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা গুরুত্বপূর্ণ, বিশেষ করে ফিলিস্তিনি ভূখণ্ডে যা ঘটছে।

দোভাষীর মাধ্যমে রাইসি বলেন, গাজায় যা ঘটছে অবশ্যই তা গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ। আরও দুঃখের বিষয় হলো এতে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের সমর্থন রয়েছে।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে সমর্থন করে ইরান। হামাস ও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক রয়েছে রাশিয়ার। অক্টোবরে মস্কোয় হামাসের একটি প্রতিনিধিদলের উপস্থিতির কারণে ইসরায়েল ক্ষোভ প্রকাশ করেছিল।

বিশ্লেষকরা বলছেন, হামাস-ইসরায়েল সংঘাতের ফলে ইউক্রেনের যুদ্ধ থেকে বিশ্বের মনোযোগ সরিয়ে নিতে রাশিয়াকে সহযোগিতা করেছে। মস্কো ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে উন্নয়নশীল দেশগুলোর সঙ্গে নিজেকে  একই অবস্থানে তুলে ধরার সুযোগ পাচ্ছে।

/এএ/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি