পোল্যান্ডে সক্রিয় হচ্ছে মার্কিন ক্ষেপণাস্ত্র ঘাঁটি

আন্তর্জাতিক ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৩, ২০:৫০আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ২১:২৯

পোল্যান্ডের সরকার জানিয়েছে, দেশটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ঘাঁটি কাজ শুরু করবে শুক্রবার (১৫ ডিসেম্বর)। পোলিশ প্রধানমন্ত্রী ম্যাথিউজ মোরাওয়েইকি সোমবার (১১ ডিসেম্বর) দেশটির পার্লামেন্টে আইনপ্রণেতাদের এ কথা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

পোল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের জানিয়েছে আগামী ১৫ ডিসেম্বর থেকে রেডজিকোয়োতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করার মতো অবস্থায় পৌঁছাবে।

রেডজিকোয়ো ক্ষেপণাস্ত্র ঘাঁটিটি পোল্যান্ডের উত্তরাঞ্চলে অবস্থিত। এটি হবে ইউরোপে দ্বিতীয় ক্ষেপণাস্ত্র বিধ্বংসী মার্কিন ঘাঁটি। প্রথম ঘাঁটিটি রয়েছে রোমানিয়ায়।

রাশিয়া এসব মার্কিন ঘাঁটির বিরোধিতা করে আসছে। তাদের দাবি, এগুলো তাদের জন্য নিরাপত্তা হুমকি।

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর মতে, যুক্তরাষ্ট্র নির্মিত এজিস ব্যবস্থা উভয় ঘাঁটিতে মোতায়েন করা হয়েছে। ইরান থেকে ছোড়া যেকোনও ক্ষেপণাস্ত্র থেকে সুরক্ষা দেবে এই ব্যবস্থা।  

রোমানিয়া ও পোল্যান্ডের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ন্যাটোর বিস্তৃত পদক্ষেপের অংশ। এর রাডার স্থাপনা রয়েছে তুরস্কে, কমান্ড সেন্টার জার্মানি ও মার্কিন যুদ্ধজাহাজে।

২০১৮ সালে পোল্যান্ডের ঘাঁটিটি কাজ শুরু করার কথা ছিল। কিন্তু একাধিকবার উদ্বোধন পিছিয়ে যায়। 

এই ঘাঁটিটি রুশ ছিটমহল কালিনিনগ্রাদ থেকে ১৫০ কিলোমিটার দূরে অবস্থিত। লিথুয়ানিয়া ও পোল্যান্ডের মধ্যে বাল্টিক সাগরে এই ছিটমহলের অবস্থান।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ