রাশিয়ার নতুন পারমাণবিক সাবমেরিন পরিদর্শন করলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৩, ২২:৩০আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ২২:৩০

রাশিয়ার নতুন পারমাণবিক সাবমেরিন পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (১১ ডিসেম্বর) দুটি সাবমেরিনে পতাকা উত্তোলন অনুষ্ঠানে হাজির হয়ে সেগুলো পরিদর্শন করেন তিনি। অনুষ্ঠানটি টেলিভিশনে সম্প্রচার করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রুশ প্রেসিডেন্ট বলেছেন, পারমাণবিক-চালিত সাবমেরিন দুটি শিগগিরই প্রশান্ত মহাসাগরে মোতায়েন করা হবে। রাশিয়া যে দুটি পৃথক সাবমেরিন সিরিজ উৎপাদন করছে সেগুলোর অংশ হলো এই দুটি ডুবোযান।

সাবমেরিন দুটি পরিদর্শনের জন্য পুতিন উত্তরাঞ্চলীয় শহর সেভেরোডভিনস্ক সফর করেন।  তিনি বলেন, আর্কটিক, ফারইস্ট, কৃষ্ণ সাগর, বাল্টিক সাগর ও কাসপিয়ান সাগরে আমাদের নৌশক্তি জোরদার করতে  এবং রাশিয়ার নৌবাহিনীর লড়াইয়ের প্রস্তুতি শক্তিশালী করব।

রাশিয়ার নতুন পারমাণবিক সাবমেরিন পরিদর্শন করলেন পুতিন

এম্পেরর আলেক্সান্ডার তৃতীয় সাবমেরিনটি রাশিয়ার নতুন বোরেই শ্রেণির পারমাণবিক সাবমেরিন। এই শ্রেণি হলো শীতল যুদ্ধের পর রাশিয়ার প্রথম নতুন প্রজন্মের সাবমেরিন।

গত মাসে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, এই ডুবোযান সফলভাবে পারমাণবিক ওয়ারহেড বহনকারী বুলাভা আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।

ক্রাসনোসিয়ার্স্ক সাবমেরিনটি ইয়াসেন শ্রেণির। এটি বহুমুখী কাজে ব্যবহার করা যায়। এটি থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, নির্ভুল আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কার যায়। যা সমুদ্র ও ভূমির লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।  

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম