আবারও কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা, শিশুসহ আহত ৪৫

আন্তর্জাতিক ডেস্ক
১৩ ডিসেম্বর ২০২৩, ১১:৫৩আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৩, ১১:৫৩

ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৪৫ জন আহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হতাহতের পাশাপাশি এ ঘটনায় একটি শিশু হাসপাতালসহ অনেক ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। 

বুধবার ভোররাতে হামলা শুরুর পর রাশিয়ার ছোড়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। কিয়েভের মেয়র ভিটালি ক্লিসকো বলেছেন, ডিনিপ্রো নদীর পূর্বদিকে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হেনেছে। এতে অন্তত ৪৫ জন আহত হয়েছেন। দুই শিশুসহ ১৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

হামলায় একাধিক ভবন, বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগার ঘটনা ঘটেছে। সেই সঙ্গে একটি শিশু হাসপাতালেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে হামলায় রাশিয়া ঠিক কোন অস্ত্র ব্যবহার করেছে সে বিষয়ে কিছু জানা যায়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফরকালীন সময়ে এই হামলা চালালো রাশিয়া। 

কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেছেন, বিস্ফোরণের ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তিনি।

এর আগে সোমবার ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে আটটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়া। এতে চারজন আহত হয়েছেন। এছাড়া সোমবার দক্ষিণাঞ্চলীয় মাইকোলাইভ অঞ্চলেও ১৮টি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। যদিও ইউক্রেনের বিমানবাহিনী সবগুলো ড্রোন ভূপাতিত করার দাবি করেছে।

/এসএসএস/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী