পার্লামেন্টে হৃদরোগে আক্রান্ত হয়ে তুর্কি এমপির মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ডিসেম্বর ২০২৩, ২০:৩০আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৩, ২০:৩০

তুরস্কের পার্লামেন্টে হৃদরোগে আক্রান্ত হয়ে আইনপ্রণেতা হাসান বিটমেজ মারা গেছেন।  মঙ্গলবার পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) আংকারা সিটি হাসপাতালে মারা যান তিনি। ইসরায়েলের প্রতি সরকারের নীতির সমালোচনা করার সময় অসুস্থ হয়ে পড়েন এই নেতা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী ফাহরেটিন কোকা সাংবাদিকদের বলেন, আংকারা সিটি হাসপাতালে মারা যান ৫৪ বছর বয়সী হাসান বিটমেজ।  বিটমেজের হৃৎপিণ্ডের প্রধান দুটি শিরা একেবারে বন্ধ হয়ে গেছিলো।

পার্লামেন্টের অফিসিয়াল সম্প্রচারে দেখা গেছে, মঙ্গলবার সাধারণ পরিষদের আগে বক্তৃতা শেষে মঞ্চে দাঁড়িয়ে থাকার সময় মেঝেতে ঢলে পড়েন বিটমেজ।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের সময়ও দেশটির সঙ্গে তুরস্কের বাণিজ্য চলমান থাকায় প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের ক্ষমতাসীন একে পার্টির সমালোচনা করেন বিটমেজ। তুরস্কের জাহাজগুলোকে ইসরায়েলে প্রবেশের সমালোচনা করে তিনি আরও বলেন, এরদোয়ানের একে পার্টি খুনি ইসরায়েলের সহযোগী।

পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত জীবনী থেকে জানা গেছে, কায়রোর আল আজহার ইউনিভার্সিটি থেকে পড়াশোনা শেষ করে ইসলামিক ইউনিয়ন রিসার্চ সেন্টারের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন বিটমেজ।  তিনি ফেলিসিটি (সাদেত) পার্টির আইনপ্রণেতা ছিলেন।

/এসএইচএম/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান