৩০টি রুশ ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ডিসেম্বর ২০২৩, ২৩:১১আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৩, ২৩:১১

ইউক্রেনের বিভিন্ন স্থানে ৩১টি রুশ ড্রোনের মধ্যে ৩০টি ভূপাতিত করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী ও ড্রোন ধ্বংসকারী একটি ভ্রাম্যমাণ দল। শনিবার (১৬ ডিসেম্বর) কিয়েভের আলাদা আলাদা ১১টি অঞ্চল থেকে এই ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনীয় বিমানবাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান সের্হি পপকো বলেন, এই মাসের শুরু থেকে কিয়েভে ষষ্ঠ বারের মতো বিমান হামলা করেছে রুশ বাহিনী। পপকো আরও বলেন, তিন দিনের ব্যালিস্টিক হুমকির পর আজ আবার শাহেদ ড্রোন হামলা করেছে রুশ বাহিনী। বিভিন্ন দিক থেকে এলোপাথাড়ি আক্রমণ করেছে তারা।

ড্রোন ধ্বংস করার সময়ের পরিস্থিতি বর্ণনা করতে গিয়ে বার্তা সংস্থাটির প্রত্যক্ষদর্শী জানিয়েছে, রুশ ড্রোন ধ্বংস করার সময় ইউক্রেনের রাজধানীর শহর কিয়েভে অনেক শব্দ হয়েছে। এই হামলার ঠিক ৪৫ মিনিট পর আবার হামলা করেছিল রুশ বাহিনী।

রুশ বাহিনীর ড্রোন হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতি পরিমাণের কথা উল্লেখ করতে গিয়ে পপকো বলেন, কিয়েভের বিভিন্ন স্থানে রুশ ড্রোন হামলায় কোনও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

ইউক্রেনীয় বিমানবাহিনী জানিয়েছে, ইউক্রেনের মধ্যাঞ্চল, উত্তর ও দক্ষিণের আলাদা আলাদা ১১টি স্থানকে লক্ষ্য করে ইরানের তৈরি শাহেদ ড্রোন হামলা করেছে রুশ বাহিনী। তিন দিক থেকে আক্রমণ করেছে তারা।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে ইউক্রেনের বিমানবাহিনী বলেছে, যুদ্ধবিমান, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ইউনিট ও ড্রোন শিকারিদের একটি ভ্রাম্যমাণ দল রুশ ড্রোন হামলা প্রতিহত করেছে।

কিয়েভ শহরের মেয়র ভিটালি ক্লিটসকো বলেন, রুশ ড্রোনগুলো কিয়েভের আকাশে উড়ে আসার সঙ্গে সঙ্গে ইউক্রেনের বিমান বিধ্বংসী ইউনিটগুলো সেগুলো প্রতিহত করা  কাজ শুরু করেছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে রুশ ড্রোন হামলা ক্রমশ বেড়েই চলেছে। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, শীতকালে দেশের শক্তি ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা করছে রুশ বাহিনী। এদিকে ইউক্রেনের বেসামরিক অবকাঠামোতে হামলা করার কথা অস্বীকার করেছে মস্কো।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম