মস্কোর কাছে ড্রোন হামলা প্রতিহতের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
১৯ ডিসেম্বর ২০২৩, ১৭:১১আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ১৭:১১

রাশিয়ার রাজধানী মস্কোর কাছে একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন এই দাবি করেছেন। তিনি বলেছেন, কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মস্কোর দুটি বিমানবন্দর জানিয়েছে, এই ঘটনার পর ফ্লাইট সীমিত করা হয়েছে। ড্রোন হামলার ক্ষেত্রে প্রায় সময় এমন পদক্ষেপ নেওয়া হয়।

রুশ বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, মস্কোর তৃতীয় আরেকটি বিমানবন্দরও একই ধরনের পদক্ষেপ নিয়েছে।

অপর এক রুশ বার্তা সংস্থা আরআইএ কালুগা বিমানবন্দরের ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে উদ্ধৃত করে বলেছে, এখানেও ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়।

অতীতে একাধিকবার ইউক্রেনের বিরুদ্ধে ড্রোন হামলার অভিযোগ এনেছে রাশিয়া। তবে রুশ ভূখণ্ডে হামলার ক্ষেত্রে কিয়েভ সচরাচর মন্তব্য বা স্বীকারোক্তি দেয় না।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক