রাশিয়ার ছোড়া ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

আন্তর্জাতিক ডেস্ক
২১ ডিসেম্বর ২০২৩, ১৬:১৮আপডেট : ২১ ডিসেম্বর ২০২৩, ১৬:১৮

রাশিয়ার ছোড়া কয়েক ডজন ইরানি নকশাকৃত ড্রোন ভূপাতিত করা দাবি করছে ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। রাজধানী কিয়েভসহ ইউক্রেনের একাধিক স্থানে রুশ বাহিনীর রাতারাতি হামলায় এসব ড্রোন শণাক্ত করে তারা। ফরাসি বার্তাসংস্থা এএফপি এই খবর জানিয়েছে।

এক টেলিগ্রাম বার্তায় ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ‘রাশিয়ার দখলদাররা ‘শাহেদ’ টাইপের ইউএভি দিয়ে অধিকৃত ক্রিমিয়ার চওদা, প্রিমর্স্কো-আখতারস্ক ও কুরস্ক—এই তিন দিক থেকে আক্রমণ করেছে।’

তাদের দাবি ৩৫টি ড্রোনের মধ্যে ৩৪টিই গুলি করে প্রতিহত করেছে তারা। তবে এসময় কোনও হতাহতে ঘটনা ঘটেছে কি-না এ ব্যাপারে কোনও তথ্য জানায়নি কর্তৃপক্ষ।

ইউক্রেনে প্রায় প্রতিদিনই ড্রোন হামলা হচ্ছে। ইউরোপীয় ও মার্কিন মিত্রদের পাঠানো অস্ত্র দিয়ে কিয়েভ তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করেছে।

তবে আজকাল রাতের বেলা হামলার পরিমাণ বাড়িয়েছে রুশ সেনারা। তাই মিত্রদের আরও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করার আহ্বান জানিয়েছে ইউক্রেন।

তবে মার্কিন সিনেটের ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান নেতারা মঙ্গলবার বলেছেন, চলতি বছরে ইউক্রেনের জন্য নতুন সহায়তা অনুমোদন করতে পারবে না ওয়াশিংটন।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম