মস্কোর দক্ষিণে ৫টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক
২২ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৭আপডেট : ২২ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৭

রাজধানী মস্কোর দক্ষিণাঞ্চলে পাঁচটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। শুক্রবার (২২ ডিসেম্বর) এক ঘণ্টার মধ্যে ড্রোনগুলো ভূপাতিত করা হয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কালুগা অঞ্চলে চারটি এবং মস্কোর সীমানার ভেতরে পঞ্চম ড্রোনটি ভূপাতিত করা হয়েছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, ড্রোনগুলোর ধ্বংসাবশেষ পডোলস্ক অঞ্চলে পতিত হয়েছে। তবে কোনও ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর জানা যায়নি।

মস্কোকে লক্ষ্য করে ড্রোন হামলা গ্রীষ্মকালে শুরু হয়েছিল। ওই সময় একটি বাণিজ্যিক এলাকায় আঘাত হানে কয়েকটি ড্রোন। মে মাসে ক্রেমলিনের একটি ভবনের ওপরে দুটি ড্রোন বিস্ফোরিত হয়েছিল। এতে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার ইউক্রেন দাবি করেছে, চলমান যুদ্ধে রাশিয়া এখন পর্যন্ত সাত হাজার ৪০০ ক্ষেপণাস্ত্র ও ইরানের নির্মিত তিন হাজার ৭০০ শাহেদ ড্রোন দিয়ে হামলা চালিয়েছে।

/এএ/
সম্পর্কিত
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম