প্যারিসে ফ্ল্যাট থেকে মা ও শিশুসহ ৫ জনের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৩, ১১:৫০আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ১১:৫০

ফ্রান্সের প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলের শহরের একটি ফ্ল্যাট থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে এক নারী ও চার সন্তান রয়েছেন। এই ঘটনায় তদন্ত শুরু করা হয়েছে বলে প্রসিকিউটররা নিশ্চিত করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। 

প্যারিস থেকে ৪১ কিলোমিটার দূরে অবস্থিত মেক্স শহরের একটি ফ্ল্যাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রসিকিউটর বলছেন, একটি অ্যাপার্টমেন্ট থেকে পুলিশ ওই পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয় একটি ওয়েবসাইটের প্রতিবেদনে প্রথম এই ঘটনা সামনে আসে। পুলিশ বলছে, নিহত নারীর স্বামীকে খুঁজছেন তারা। ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি এই ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। 

প্রসিকিউটর জিন-ব্যাপটিস্ট ব্লেডিয়ার ফরাসি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন, ভার্সাই জুডিশিয়াল পুলিশ সার্ভিস এই ঘটনা তদন্ত করছে।

প্যারিসে সম্প্রতি শিশু হত্যার ঘটনা বেশ বেড়ে গেছে। নভেম্বরের শেষের দিকে ৪১ বছর বয়সী এক ব্যক্তি তার চার থেকে ১১ বছর বয়সী তিন মেয়েকে হত্যা করেছেন এবং হত্যার কথা স্বীকারও করেন। প্যারিসের দক্ষিণ-পূর্বের আলফোর্টভিলে শহর থেকে পুলিশ ওই শিশুদের মরদেহ উদ্ধার করে।

/এসএসএস/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম