ইউক্রেনে প্যাট্রিয়ট ব্যবস্থা সরবরাহ, জাপানকে সতর্ক করলো রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৩, ১৮:৩১আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ১৮:৩১

ইউক্রেনকে মার্কিন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সরবরাহে একটি উদ্যোগের পর জাপানকে সতর্ক করেছে রাশিয়া। বুধবার (২৭ ডিসেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের নারী মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছেন, এমন উদ্যোগ রাশিয়া-জাপান সম্পর্কে গুরুতর পরিণতি ডেকে আনবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সাপ্তাহিক এক ব্রিফিংয়ে জাখারোভা বলেছেন, জাপান অস্ত্রটির ওপর নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। যুক্তরাষ্ট্র এখন এটি নিয়ে যা ইচ্ছে তা করতে পারবে। এই প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র যে ইউক্রেনে পৌঁছাতে পারে।

তিনি বলেছেন, এমন পরিস্থিতিকে রাশিয়ার বিরুদ্ধে শত্রুতাপূর্ণ আচরণ হিসেবে বিবেচনা করা হবে। যা রাশিয়ার সঙ্গে জাপানের দ্বিপক্ষীয় সম্পর্কে গুরুতর পরিণতি ডেকে আনবে।

ইতোমধ্যে মস্কো ও টোকিওর সম্পর্কে টানাপড়েন বিরাজ করছে। বিশেষ করে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া আক্রমণের পর মস্কোর সমালোচনায় পশ্চিমাদের সঙ্গে যোগ দিয়েছে জাপান। রাশিয়ার ওপর দেশটি একাধিক নিষেধাজ্ঞা জারি করেছে।

গত সপ্তাহে জাপান বলেছে, নিজেদের অস্ত্র রফতানির বিধিমালা সংশোধনের পর প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

জাপানের অস্ত্র রফতানি আইনে সরাসরি যুদ্ধে লিপ্ত কোনও দেশকে অস্ত্র সরবরাহে বাধা রয়েছে। তবু এগুলো যুক্তরাষ্ট্র পাঠানোর ফলে ইউক্রেন পরোক্ষ সুবিধা পেতে পারে। রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে সহযোগিতায় যুক্তরাষ্ট্রের সামর্থ্য এতে বৃদ্ধি পাবে।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক