ফিনল্যান্ড সীমান্তে নতুন হাউইটজার মোতায়েন করছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৭ ডিসেম্বর ২০২৩, ২১:০০আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ২১:০০

ফিনল্যান্ড ও নরওয়ের সীমান্তবর্তী উত্তর সামরিক জেলায় নতুন হাউইটজার মোতায়েন করবে রাশিয়া। বুধবার (২৭ ডিসেম্বর) এই আর্টিলারি অস্ত্র মোতায়েনের কথা জানিয়েছেন রোস্টেকের প্রধান সের্গেই চেমেজভ। জেরুজালেমভিত্তিক সংবাদমাধ্যম জেপোস্ট এ খবর জানিয়েছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোস্টেকের প্রধান সের্গেই চেমেজভ বলেন, নতুন কোয়ালিশন-এসভি স্ব-চালিত আর্টিলারি ইউনিটগুলোর পরীক্ষা-নিরীক্ষা শেষ হয়েছে। এগুলোর উৎপাদন কার্যক্রমও ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, ২০২৩ সালের শেষ নাগাদ উত্তর সামরিক জেলায় প্রথমবারের মতো পাইলট পাঠানো হবে।

প্রতিবেদন থেকে জানা গেছে, ২০২১ সালে উত্তরাঞ্চলীয় নৌবহরের অবস্থান পরিবর্তন করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আর্কটিক ও উত্তর সামরিক জেলা এর দায়িত্বে ছিল। পরে মুরমানস্ক অঞ্চলকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। যা এখন ফিনল্যান্ড ও নরওয়ের সঙ্গে সীমানা ভাগ করেছে।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম