আধুনিক ইইউ’র স্থপতি জ্যাকস ডেলরস আর নেই

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৩, ১১:২৩আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১১:২৩

আধুনিক ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) স্থপতি ও ইউরোপীয় কমিশনের সাবেক প্রেসিডেন্ট জ্যাক ডেলরস মারা গেছেন। স্থানীয় সময় বুধবার (২৭ ডিসেম্বর) সকালে প্যারিসে নিজ বাড়িতে মারা যান তিনি। ডেলরসের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার মেয়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

ডেলরসের মেয়ে মার্টিন অউব্রি জানিয়েছেন, ঘুমের মধ্যে তার মৃত্যু হয়েছে। মৃত্যুকালে ডেলরসের  বয়স হয়েছিল ৯৮ বছর।

ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশের মধ্যে মানুষ, পণ্য ও সেবার অবাধ চলাচলের ব্যবস্থা করে একক ইউরোপীয় বাজার তৈরিতে মুখ্য ভূমিকা পালন করেছিলেন জ্যাক ডেলরস।

১৯৮৫ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে একক ইউরোপীয় মুদ্রা ইউরোর ভিত্তিও স্থাপন করেছিলেন তিনি।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ডেলরসকে একজন ‘ফরাসি রাষ্ট্রনায়ক’ এবং ‘ইউরোপের অনিঃশেষ কারিগর’ আখ্যা দিয়ে ম্যাক্রোঁ বলেন, ‘তার সংকল্প, আদর্শ ও ন্যায়পরায়ণতা আমাদের সবসময় অনুপ্রাণিত করবে। তার কর্ম ও স্মৃতির প্রতি আমার শ্রদ্ধা এবং তার স্বজনদের প্রতি আমার সমবেদনা রইলো।’

ডেলরস ১৯৮১ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ফরাসি অর্থমন্ত্রী এবং এর পর একটানা তিনবার ইউরোপীয় কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ইউরোপীয় কমিশনের বর্তমান প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনও ডেলরসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ডেলরস একজন স্বপ্নদ্রষ্টা ছিলেন। তিনি ইউরোপকে শক্তিশালী করেছেন।

ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ডেলরসকে একজন ‘মহান ফরাসি ও ইউরোপীয় ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করে বলেছেন, ইউরোপের অন্যতম নির্মাতা হিসেবে ইতিহাসের পাতায়  নিজের ছাপ রেখে গেছেন ডেলরস।

/এএকে/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম