তুরস্কে ঘন কুয়াশা, সড়ক দুর্ঘটনায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৩, ১৫:০৬আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ১৫:০৮

তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর)ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫৭ জন। মার্কিন বার্তাসংস্থা এপি এই খবর জানিয়েছে।

তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, ইস্তাম্বুল থেকে প্রায় ১৫০ কিলোমিটার (৯৩ মাইল) দূরে সাকারিয়া প্রদেশের উত্তর মারমারা হাইওয়েতে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। এসময় সড়কটিতে পরপর সাতটি গাড়ি একটির সঙ্গে অন্যটি ধাক্কা খায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

এ দুর্ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তবে সাকারিয়ার গভর্নর ইয়াসার কারাদেনিজ বলেছেন, দৃশ্যমানতা কমে যাওয়ায় প্রথমে একটি গাড়ি অপর একটি ট্রাকে ধাক্কা দিলে অন্যান্য দুর্ঘটনার সূত্রপাত হয়। দুর্ঘটনার শিকার গাড়িগুলোর মধ্যে অন্তত তিনটি আন্তঃনগর বাস রয়েছে।

মৃতদের বিষয়ে কারাদেনিজ ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, কর্তৃপক্ষের বিশ্বাস, গাড়ি থেকে নামার সময় অপর একটি গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন কিছু যাত্রী। এদিকে, আহতদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর ।

খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান পুলিশ ও জরুরি পরিষেবা  কর্মীরা। তাদের ধ্বংসাবশেষ পরিষ্কার করতে দেখা গেছে।

/এএকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম