রাশিয়াকে পরাস্ত করার পশ্চিমা কৌশল ব্যর্থ: ল্যাভরভ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ ডিসেম্বর ২০২৩, ১৯:০৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ২০:০৪

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনে সামরিক অভিযানের লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ রাশিয়া। মস্কোকে কৌশলগতভাবে পরাস্ত করতে পশ্চিমাদের কৌশল পুরোপুরি ব্যর্থ হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ল্যাভরভ বলেছেন, ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির প্রস্তাবিত একটি ‘শান্তি পরিকল্পনা’ নিয়ে আলোচনা করতে সম্মত হয়েছে শিল্পোন্নত দেশগুলোর জোট জি-সেভেন। দশ দিন আগে এক গোপন সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  

তিনি বলেছেন, জেলেনস্কির প্রশাসন যুদ্ধ নিয়ে বাগাড়ম্বর করছে। শান্তির প্রতি তাদের কোনও আগ্রহ নেই। দেশটির প্রতিনিধিরা যুদ্ধের শর্তের মধ্যেই ভাবনায় নিয়োজিত। তাদের পক্ষ থেকে লড়াইয়ের অবসানের কোনও ইচ্ছে নেই।  ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা নিষিদ্ধ করার আইন এখনও বহাল।  

এর আগে ল্যাভরভ বলেছিলেন, আলোচনা কিয়েভ স্থগিত করেছে। দেশটির সঙ্গে সমঝোতায় পৌঁছানো কঠিন হবে।

তার মতে, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার প্রথম পদক্ষেপ হতে হবে মস্কোর সঙ্গে আলোচনায় যে নিষেধাজ্ঞা জারি করেছেন জেলেনস্কি তা প্রত্যাহার করা।

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম