পরিশোধিত ইউরেনিয়ামের উৎপাদন বাড়ানোয় ইরানকে পশ্চিমাদের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৩, ১০:৫৩আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১৫:৩৩

পরিশোধিত ইউরেনিয়াম উৎপাদনের হার বাড়ানোয় বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ইরানের নিন্দা করেছে ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। দেশটি পরিশোধিত ইউরোনিয়ামের উৎপাদন ৬০ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে, যেটি পারমাণবিক অস্ত্রের জ্বালানীতে ব্যবহার করা মাত্রার কাছাকাছি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

একটি যৌথ বিবৃতিতে,  এই উৎপাদন বাড়ানোর প্রবণতা প্রত্যাহার করতে ইরানকে আহ্বান জানিয়েছেন পশ্চিমা এ মিত্রদেশগুলো। তবে এভাবে ইউরেনিয়ামের উৎপাদন বাড়ানোর জন্য ইরান কি পরিণতির সম্মুখীন হতে পারে এ বিষয়ে কিছু উল্লেখ করেনি তারা।

মিত্ররা বলেছেন, তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যে বিরোধ সেটির ‘কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ’ তারা।

যৌথ ওই বিবৃতিতে বলা হয়েছে, ‘ইরানের পরিশোধিত ইউরেনিয়াম উৎপাদনের বিশ্বাসযোগ্য কোনও যুক্তি নেই। উত্তেজনাপূর্ণ আঞ্চলিক প্রেক্ষাপটে এই সিদ্ধান্তগুলো…বেপরোয়া আচরণের প্রতিনিধিত্ব করে।’

অবরুদ্ধ গাজা উপত্যকার সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে  লোহিত সাগরে জাহাজ চলাচলে এবং ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের উপর আক্রমণ বাড়িয়েছে ইরান-সমর্থিত প্রক্সিরা। ফলে এই অঞ্চলে উত্তেজনার তীব্রতা আরও বেড়েছে।

গত ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণে হামাসের হামলার প্রতিক্রিয়ায় গাজায় পাল্টা হামলার শুরু করে ইসরায়েল। এরমধ্যে ইরান পরিশোধিত ইউরেনিয়ামের উৎপাদন বৃদ্ধি করায় পশ্চিমাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

মঙ্গলবার এক প্রতিবেদনে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) বলেছে, গত কয়েক মাসে অস্ত্র তৈরিতে ব্যবহারযোগ্য ইউরেনিয়ামের উৎপাদন বাড়িয়েছে ইরান।

আইএইএ এর তাত্ত্বিক সংজ্ঞা অনুসারে, তেহরানের কাছে ইতোমধ্যেই ৬০ শতাংশ পর্যন্ত পরিশোধিত ইউরেনিয়ামের পর্যাপ্ত মজুত রয়েছে। যেখানে পারমাণবিক অস্ত্র তৈরিতে সাধারণত ৯০ ভাগ পরিশোধিত ইউরেনিয়ামের প্রয়োজন হয়।

পরমাণু অস্ত্র বিষয়ক অভিযোগ কথা অস্বীকার করেছে ইরান।

বুধবার আইএইএ’র রিপোর্টকে ‘নতুন কিছু নয়’ বলে প্রত্যাখ্যান করেছে ইরান। তারা ‘নিয়ম অনুযায়ী’ তাদের কর্মসূচি চালাচ্ছে বলে দাবি করেছে দেশটি।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম