এবার মেইনে অযোগ্য হলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
২৯ ডিসেম্বর ২০২৩, ১৩:০৫আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১৭:২১

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক পর্যায়ে অংশগ্রহণের জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আরও একটি অঙ্গরাজ্যে অযোগ্য ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ট্রাম্পকে অযোগ্য ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের মেইন অঙ্গরাজ্যের নির্বাচন কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ওইদিন মেইনের সেক্রেটারি অব স্টেট শিনা বেলোস জানিয়েছেন, জনগণের আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত ২০২১ সালে ৬ জানুয়ারি ওয়াশিংটনের ক্যাপিটল হিলের হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ট্রাম্পের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

৩৪ পৃষ্ঠার একটি রায়ে বেলোস লিখেছেন, ‘মার্কিন সংবিধান আমাদের সরকারের ভিত্তির উপর আঘাত সহ্য করে না।’

যুক্তরাষ্ট্রের আইন মতে, অঙ্গরাজ্য সরকারের নেওয়া এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আপিল করা যাবে। বেলোসের দেওয়া এই রায় আদালত স্থগিত না করলে অঙ্গরাজ্যটিতে প্রাথমিক পর্যায়ের এই নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প।

তবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা কমিটি জানিয়েছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে শিগগিরই আপিল করবে তারা। 

এর আগে, ১৯ ডিসেম্বর এক ঐতিহাসিক রায়ে কলোরাডো সুপ্রিম কোর্ট নির্দেশ দেন, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডো অঙ্গরাজ্যের প্রাথমিক নির্বাচনে ট্রাম্প অংশ নিতে পারবেন না।

কলোরাডোর এ রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করার অঙ্গীকার করেছেন ট্রাম্প। এসময় ব্যালট চ্যালেঞ্জগুলোকে ‘অগণতান্ত্রিক’ বলেও সমালোচনা করেছেন তিনি।

এদিকে, বুধবার কলোরাডো রিপাবলিকান পার্টি সুপ্রিমকোর্টে তাদের আপিল দায়ের করেছে।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম