ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ‍নিহতের সংখ্যা বেড়ে ৩০

আন্তর্জাতিক ডেস্ক
৩০ ডিসেম্বর ২০২৩, ০০:৩৩আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০০:৩৩

ইউক্রেনে রাশিয়ার চালানো বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও কয়েক ডজন মানুষ। ইউক্রেন দাবি করেছে, যুদ্ধ শুরুর পর শুক্রবার দেশটিতে বৃহত্তম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার সকালে রাজধানী কিয়েভসহ দেশটির দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে বলে উল্লেখ করেছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। ইউক্রেন সরকার জানিয়েছে, দেশটির রাজধানী কিয়েভ, পশ্চিমাঞ্চলের লিভ শহর, দক্ষিণাঞ্চলের ওদেসা ও জাপোরিঝঝিয়া এবং পূর্বাঞ্চলের নিপ্রো, খারকিভসহ বিভিন্ন এলাকায় হামলা হয়েছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়া তাদের নিজের ভান্ডারে যা কিছু ছিল সব দিয়ে হামলা করছে।

ইউক্রেনের বিমান বাহিনী বলছে, একসাথে এতগুলো ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালাতে তারা আগে দেখেনি।

বিমানবাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশ্চুক ইঙ্গিত দিয়েছেন, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার আক্রমণের পর এটি বৃহত্তম বিমান হামলা।  ১৫৮টির মধ্যে ১১৪টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে।

সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেছেন, রাশিয়ার হামলার লক্ষ্যবস্তু ছিল গুরুত্বপূর্ণ অবকাঠামো, শিল্প ও সামরিক স্থাপনা।

এদিকে ওডেসার দক্ষিণ, খারকিমের উত্তর-পূর্ব, ডিনিপ্রোপাত্রোভস্ক ও কিয়েভের মধ্যাঞ্চলে বিদ্যুৎ বিপর্যয়ের কথা জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।

কয়েক সপ্তাহ ধরে ইউক্রেন সতর্ক করে বলে আসছে, রাশিয়া দেশটির জ্বালানি ব্যবস্থায় হামলার জন্য ক্ষেপণাস্ত্র মজুত করছে। এর আগে গত বছর বিদ্যুৎ গ্রিডে রুশ হামলা লাখো মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন।

/এসএসএস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক