কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তুরস্কের

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৪, ১৫:০০আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৫:০০

কৃষ্ণসাগরীয় শস্যচুক্তি পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়েছে তুরস্ক। বুধবার (০৩ জানুয়ারি) এ প্রতিশ্রুতির কথা জানিয়েছেন তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানিয়েছে।

তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার বলেন, কৃষ্ণসাগর শস্য চুক্তি পুনরায় সক্রিয় করার জন্য চেষ্টা করা হচ্ছে। এই চুক্তি পুনরুজ্জীবিত করার মাধ্যমে শস্য সংকট সমাধান হবে।

অতীতে চুক্তি মেনে চলতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে রাজি করাতে কার্যকর ভূমিকা পালন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। রাশিয়াকে চুক্তিতে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতিসংঘও। ইতিমধ্যে এ নিয়ে নতুন প্রস্তাব পাঠিয়েছে বৈশ্বিক সংস্থাটি।

ইউরোপের রুটির ঝুড়ি বলে পরিচিত ইউক্রেন মধ্যপ্রাচ্য, ইউরোপ, উত্তর আফ্রিকা, চীন-সহ বিশ্বের বিভিন্ন উন্নয়নশীল দেশে গম, যব, বার্লি, ভুট্টা, সূর্যমুখী ফুলের তেলের একটি প্রধান সরবরাহকারী।

২০২২ সালে রাশিয়ার আক্রমণের আগে ইউক্রেনীয় খাদ্যপণ্য সরবরাহের ওপর নির্ভর করতো বিশ্বের ৪০ কোটির বেশি মানুষ।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম