গোলাবারুদ মজুতের পরিমাণ জানালো ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জানুয়ারি ২০২৪, ১৫:৪২আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১৬:০১

রাশিয়ার শক্তিশালী আক্রমণ প্রতিরোধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ গোলাবারুদ মজুত রয়েছে ইউক্রেনীয় সামরিক বাহিনীর। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনীর বর্তমান সক্ষমতা তুলে ধরে এমন তথ্য দিয়েছেন যৌথ বাহিনীর কমান্ডার সের্গেই নায়েভ। তারপরও দীর্ঘমেয়াদে পশ্চিমাদের সাহায্য প্রয়োজন। প্যারিসভিত্তিক সংবাদমাধ্যম ফ্রান্স২৪ এ খবর জানিয়েছে।

রাশিয়ার হামলা প্রতিরোধের কথা ভেবে লেফটেন্যান্ট-জেনারেল সের্গেই নায়েভ বলেন, রাশিয়া ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে চায়। সেই হামলা প্রতিরোধের জন্য ইউক্রেনের আরও গোলাবারুদ দরকার। সেক্ষেত্রে দীর্ঘমেয়াদে পশ্চিমাদের সাহায্য প্রয়োজন।

যুক্তরাষ্ট্রের দেওয়া ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, ইউক্রেনের সক্ষমতা বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের নিকট আরও ক্ষেপণাস্ত্র চেয়েছে কিয়েভ। মঙ্গলবার রাশিয়ার ১০টি কিনজাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেন। তাছাড়া বিমান প্রতিরক্ষা সরঞ্জাম, যুদ্ধের ড্রোন এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহের কথাও জানিয়েছেন নায়েভ।

রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় সেনাদের সফলতার প্রশংসা করে নায়েভ বলেন, বিশ্বের অন্য কোনও বিমানপ্রতিরক্ষা ব্যবস্থা এমন সফল হতে পারেনি।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম