ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল শুক্রবার (৫ জানুয়ারি) লেবানন সফরে গেছেন। সেখানে লেবানিজ কর্মকর্তাদের সঙ্গে ইসরায়েল-লেবানন সীমান্তে চলমান উত্তেজনা নিয়ে আলোচনা করবেন তিনি। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
শুক্রবার ইইউ প্রকাশিত একটি বিবৃতিতে বোরেলের এই সফরের বিষয়টি নিশ্চিত করা হয়। ইসরাইল-লেবানন সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা এবং আঞ্চলিক উত্তেজনা এড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করতেই তার এ সফর।
বিবৃতিতে বলা হয়েছে, ‘(বোরেল) আঞ্চলিক নেতাদের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার উপর পুনরায় জোর দেবেন।
৫ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত লেবাননে থাকবেন তিনি।







