ক্রিমিয়ায় ইউক্রেনের চারটি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে রাশিয়া। শনিবার চালানো এ হামলার কথা ঘোষণা করেছে রাশিয়া। ক্রিমিয়ায় ৩৬টি ড্রোন ধ্বংস করার একদিন পরেই এ হামলা চালালো রাশিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, দায়িত্বরত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের চারটি ক্ষেপণাস্ত্রকে দিয়ে ধ্বংস করেছে।
এদিকে কিয়েভ বলছে, তারা পশ্চিম ক্রিমিয়ার সাকি বিমানঘাঁটিতে হামলা করেছে। ইউক্রেনের বিমানবাহিনীর কমান্ডার মাইকোলা ওলেশচুক সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ‘সাকি বিমানঘাঁটি! সব লক্ষ্যে গুলি চালানো হয়েছে।
এর আগে কিয়েভ শুক্রবার বলেছে, তারা বৃহস্পতিবার সেভাস্তোপলের কাছে একটি কমান্ড পোস্টকে লক্ষ্যবস্তু করেছে।
আগের হামলায় ক্রিমিয়ায় ৩৬টি ড্রোন ধ্বংস করা হয়েছে। ইউক্রেনে মস্কোর আক্রমণ শুরুর পর থেকে ইউক্রেন ক্রিমিয়াকে লক্ষ্যবস্তু করেছে।
এদিকে দোনেৎস্কর পূর্বাঞ্চলে রাশিয়ার দখলদার কর্তৃপক্ষ জানিয়েছে, মস্কো অর্থোডক্স ক্রিসমাস উদযাপন করার আগের দিন শনিবার ইউক্রেনের গোলাবর্ষণে দুজন নিহত হয়েছে। দোনেৎস্ক অঞ্চলের মস্কো নিযুক্ত প্রধান ডেনিস পুশিলিন দুটি দখলকৃত পূর্বাঞ্চলীয় শিল্প শহরের কথা উল্লেখ করে টেলিগ্রামে বলেছেন, মাকিভকা ও গোরলোভকায় দুজন নিহত হয়েছে।







