ট্রাম্পের প্রেসিডেন্ট প্রার্থিতার শুনানি মঙ্গলবার

আন্তর্জাতিক ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৪, ১৩:২০আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১৮:৫৬

আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কি-না এ বিষয়ে মঙ্গলবার (৯ জানুয়ারি) একটি ঐতিহাসিক মামলার শুনানি হতে যাচ্ছে। আদালতের শুনানি শুনতে ওইদিন ওয়াশিংটনে যাবেন ট্রাম্প। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সোমবার (৮ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথে করা একটি পোস্টে ট্রাম্প জানিয়েছেন, মঙ্গলবার ফেডারেল আপিল আদালতের শুনানিতে অংশ নিতে ওয়াশিংটন যাচ্ছেন তিনি।

গত মাসে কলোরাডোর উচ্চ আদালতের ৪-৩ সিদ্ধান্তে ট্রাম্পকে রাজ্যটির নির্বাচনে অযোগ্য হিসেবে ঘোষণা করা হয়। মার্কিন ইতিহাসে এই প্রথম ১৪তম সংশোধনী আইন ব্যবহার করে কোনও প্রেসিডেন্ট প্রার্থীকে অযোগ্য ঘোষণা করার ঘটনা এটি।

মার্কিন সংবিধানের ১৪তম সংশোধনী অনুসারে, ‘বিদ্রোহ বা বিদ্রোহে জড়িত’ যে কেউ ফেডারেল পদে লড়তে পারবেন না।

তবে সাবেক এই প্রেসিডেন্টের আইনজীবীরা বলছিলেন, এই আইন প্রেসিডেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

রাজ্যটির এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন ট্রাম্প। ট্রাম্পের এই আপিল গ্রহণ করতে সম্মত হয়েছেন বিচারকরা। ট্রাম্পের মামলার এই রায় দেশব্যাপী প্রযোজ্য হবে।

নির্বাচনে অযোগ্য ঘোষণা করায় মেইন অঙ্গরাজ্যের নির্বাচনী কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধেও আপিল করেছেন ট্রাম্প।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম