পোল্যান্ডের প্রেসিডেন্ট প্যালেস থেকে দুই সাবেক মন্ত্রী গ্রেফতার  

আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৪, ১৬:০৩আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১৬:০৩

পোল্যান্ডের প্রেসিডেন্ট প্যালেস থেকে মঙ্গলবার (৯ জানুয়ারি) দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রেফতার করেছে পোলিশ পুলিশ। সোমবার সন্ধ্যায় তাদের গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এই খবর জানিয়েছে।

গ্রেফতার হওয়া দুই সাবেক মন্ত্রী হলেন মারিউস কামিনস্কি এবং ম্যাকিয়েজ। ২০০৭ সালে দুর্নীতিবিরোধী অফিসের নেতৃত্ব দেওয়ার সময় ক্ষমতার অপব্যবহারের দায়ে তাদেরকে গত মাসে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

তাদের গ্রেফতারের পর, দেশটির নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মার্সিন কিয়েরউইনস্কি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘আইনের চোখে সবাই সমান।’

এইগ্রেফতারের ঘটনাটি দেশটির আইন ও বিচার (পিআইএস) পার্টি এবং নতুন ইইউ-পন্থি জোটের মধ্যকার রাজনৈতিক অস্থিরতা তুলে ধরে।

গত মাসের আদালতের সিদ্ধান্তকে স্বীকৃতি দিতে অস্বীকার করেছেন গেলো অক্টোবরে নির্বাচিত পিআইএস এমপিরা। কেননা, ২০১৫ সালে পিআইএস মিত্র পোলিশ প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদা তাদের অপরাধের জন্য ক্ষমা করেছিলেন। তার ক্ষমার বৈধতার ওপর জোর দিয়ে ডুদা আরও বলেছেন, তিনি আদালতের রায়কে স্বীকার করেন না।

এই জুটির সংসদীয় সদস্যপদ কেড়ে নেওয়া হলে তারা এবং প্রেসিডেন্ট ডুদা জোর দাবি করেছিলেন, ক্ষমা করার কারণে আইনতভাবে তাদের নির্বাচিত এমপি পদ বহাল থাকবে। 

সোমবার সন্ধ্যায় পুলিশকে গ্রেপ্তারের পরোয়ানা জারি করেন আদালত। তা সত্ত্বেও মঙ্গলবার সকালে ডুদা ওয়ারশ-এর প্রেসিডেন্ট প্যালেসে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও উপ-স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রেসিডেন্টের উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান।

এসময় তাদের গ্রেফতার করে পোলিশ পুলিশ। গ্রেফতারের পর প্রেসিডেন্ট প্যালেসের বাইরে বিক্ষোভ করেছেন কয়েকশ পিআইএস সমর্থক।

গত বছর পোলিশ সুপ্রিম কোর্ট ডুদার ২০১৫ সালের ক্ষমাকে অবৈধ বলে রায় দিয়েছেন।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক