দক্ষিণ লোহিত সাগরে হুথিদের ছোড়া ২১ টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। উভয় দেশের নৌবাহিনী মঙ্গলবার (৯ জানুয়ারি) এসব ড্রোনও ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, এসব ড্রোন আন্তর্জাতিক শিপিং লেনের দিকে ছুঁড়েছিল হুথিরা। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
ইউএস সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এই ঘটনায় দুটি নৌবাহিনী ১৮টি ড্রোন, দুটি অ্যান্টি-শিপ ক্রুজ মিসাইল এবং একটি অ্যান্টি-শিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে।
তবে এ হামলায় কোনও ধরণের হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ইউএস সেন্ট্রাল কমান্ড।
১৯ নভেম্বর থেকে লোহিত সাগরে বাণিজ্যিক শিপিং লেনে হুথিদের করা ২৬তম হামলা এটি।
ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন, গাজায় ইসরায়েল এবং হামাসের মধ্যকার তিন মাসব্যাপী যুদ্ধের প্রভাব মধ্যপ্রাচ্যের অন্যান্য অংশেও ছড়িয়ে পড়েছে। এই উত্তেজনার মধ্যে লোহিত সাগরে মঙ্গলবারের হামলাটি এ অঞ্চলের বৃহত্তম সন্ত্রাসী হামলা।
ইয়েমেন সমর্থিত হুথিরা ফিলিস্তিনি ইসলামি গোষ্ঠী হামাসের প্রতি তাদের সমর্থন প্রকাশের জন্য এই রুটটিকে লক্ষ্যবস্তু করে চলেছে।
ইউরোপ এবং এশিয়ার মধ্যকার প্রধান এই রুটে এ ধরণের আক্রমণের কারণে আন্তর্জাতিক বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এটি বিশ্বের শিপিং ট্রাফিকের প্রায় শতাংশের জন্য দায়ী।
হুথিদের হামলার কারণে অনেক শিপিং কোম্পানি রুট পরিবর্তন করে আফ্রিকার চারপাশে দীর্ঘ রুট ব্যবহার করতে বাধ্য হচ্ছে।








