ইউক্রেনকে আড়াই বিলিয়ন পাউন্ড সামরিক সহায়তা দেবে যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারি ২০২৪, ১৫:২১আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ১৫:২৫

ইউক্রেনকে আড়াই বিলিয়ন পাউন্ড সামরিক সহায়তা দিবে যুক্তরাজ্য। শুক্রবার (১২ জানুয়ারি) রুশ আক্রমণের পর সবচেয়ে বড় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। আগামী অর্থবছর এপ্রিল থেকে কার্যক্রম শুরু হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সামরিক সহায়তার নমুনা উল্লেখ করে যুক্তরাজ্যের কর্মকর্তারা বলেন, ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ও আর্টিলারি শেল সরবরাহ করা হবে। বলা হয়েছে, ড্রোনের জন্য প্রায় দুই হাজার লাখ পাউন্ড ব্যয় করা হবে, যার বেশিরভাগই যুক্তরাজ্যে তৈরি করা হবে।

ইউক্রেনের জন্য ঘোষণা করা সামরিক প্যাকেজের পরিমাণ উল্লেখ করে কর্মকর্তারা বলেন, ইউক্রেনকে সহায়তা দেওয়া যেকোনও দেশের তুলনায় এই প্যাকেজ বড়। এটি সবচেয়ে বেশি ড্রোন সরবরাহের প্যাকেজ।

২০২২ সালের নভেম্বর মাসে ইউক্রেন সফরে গিয়ে একটি বড় সহায়তার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছিলেন, ইউক্রেনের দীর্ঘমেয়াদি সুরক্ষার জন্য একটি নতুন চুক্তি করা হবে। এই চুক্তিতে বিভিন্ন ধরনের সামরিক অস্ত্র থাকবে।

/এসএইচএম/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম