শীতকালীন ঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র, বিদ্যুৎবিচ্ছিন্ন আড়াই লাখ গ্রাহক  

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৪, ১৩:৪৫ আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৩:৪৫

যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলে শুক্রবার (১২ জানুয়ারি) শীতকালীন ঝড় আঘাত হেনেছে। ফলে মিশিগান এবং উইসকনসিন অঙ্গরাজ্যের আড়াই লাখের বেশি গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। বিলম্বিত করা হয়েছে কয়েক হাজার ফ্লাইট। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের পাওয়ার আউটেজেস ডট ইউএস এর তথ্য মতে, শুক্রবার মিশিগান অঙ্গরাজ্যের এক লাখ ৩৭ হাজার ৭৭৭টি বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিদুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে।

আর উইসকনসিনে বিদুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে এক লাখ দুই হাজার ৬৯৪ জন গ্রাহক।

ঝড়ো বাতাস ও ভারী তুষারপাতের কারণে শিকাগোর ও’হারে আন্তর্জাতিক বিমানবন্দরসহ যুক্তরাষ্ট্রে শুক্রবার ৭ হাজার ৬শ’ টিরও বেশি ফ্লাইট বিলম্বিত করেছে।

চলতি সপ্তাহের এই ঝড়টি ২০২১ সালের ফেব্রুয়ারিতে আঘাত হানা ঝড়ের মতো প্রভাব ফেলতে পারে বলে  আশঙ্কা করা হচ্ছে। তখন টেক্সাসসহ যুক্তরাষ্ট্রের প্রধান অঙ্গরাজ্যগুলোতে টানা কয়েকদিনের জন্য লাখ লাখ মানুষ বিদুৎবিচ্ছিন্ন, তাপ ও পানির অভাবে ছিলেন।

এরপর, ২০২২ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে এলিয়ট নামের একটি শীতকালীন ঝড়ের আঘাতে মুখ থুবড়ে পড়েছিল অঞ্চলটির বিদ্যুৎ ও জ্বালানি শিল্প। সেখানে বেশকিছু দিন বিদ্যুৎ ও গ্যাসের সংকটে ছিলেন বাসিন্দারা।

আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, চলতি সপ্তাহে আঘাত হানা ঝড়টি শীতকালীন ঝড় এলিয়টের থেকেও বেশি প্রভাব ফেলবে।

/এএকে/
সম্পর্কিত
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, উচ্ছ্বসিত ইরান
সর্বশেষ খবর
বিচারাঙ্গনে অনিয়ম দেখলে চুপ না থাকার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
বিচারাঙ্গনে অনিয়ম দেখলে চুপ না থাকার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসও, চুক্তি হতে পারে অক্টোবরে
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসও, চুক্তি হতে পারে অক্টোবরে
‘দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই’, অপরাধীদের নিয়ে আইজিপির হুঁশিয়ারি
‘দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই’, অপরাধীদের নিয়ে আইজিপির হুঁশিয়ারি
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি