যুক্তরাষ্ট্রে তুষারঝড়ে প্রায় আড়াই হাজার ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৪, ১৫:০০ আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৫:০০

ভারী তুষারঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্র। অতিরিক্ত ঠান্ডায় দেশটিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। মধ্য ও উত্তর-পূর্বাঞ্চলীয় ২৬টি অঙ্গরাজ্যে বৈরী আবহাওয়া প্রভাব ফেলবে বলে সতর্ক করেছে মার্কিন আবহাওয়া সংস্থা। এরমধ্যে সোমবার (১৫ জানুয়ারি) দেশটিতে কয়েক হাজার ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, তুষারঝড়ে আইওয়া, মিসৌরি এবং টেক্সাস অঙ্গরাজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে তাপমাত্রা হিমাঙ্কের নীচে নেমে গেছে যা অঙ্গরাজ্যগুলোতে রেকর্ড করা ‘সর্বকালের নিম্ন’ তাপমাত্রা।

আবহাওয়া পরিষেবার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েকদিন মধ্য ও উত্তর-পূর্বাঞ্চলের ২৬টি অঙ্গরাজ্যে শীতল আবহাওয়া প্রভাব বিস্তার করবে। ওয়াশিংটন, নিউইয়র্ক ও বোস্টনসহ ঘনবসতিপূর্ণ শহরগুলোও চলতি মরসুমের সবচেয়ে ঠান্ডা দিন দেখবে।

সোমবার দেশটির রাজধানী ওয়াশিংটনসহ, ভার্জিনিয়া এবং মেরিল্যান্ডের কিছু অংশ হাল্কা তুষারে ঢেকে যায়।

প্রতিকূল এ আবহাওয়ার প্রভাব পড়েছে দেশটির বিমান চলাচলেও। ফ্লাইট বিষয়ক একটি ওয়েবসাইটের তথ্যানুসারে, সোমবার যুক্তরাষ্ট্রে মোট দুই হাজার ৩৫২টি ফ্লাইট বাতিল করা হয়েছে। আর বিলম্বিত হয়েছে আরও ৫ হাজার ৭২৬টি ফ্লাইট।

এছাড়া, সড়কপথে গাড়ি চালানোর বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

/এএকে/
সম্পর্কিত
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
ক্যাটাগরি-৩ শক্তি নিয়ে মেক্সিকোতে আছড়ে পড়লো হারিকেন পোলো
দুই দশক পর ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, উচ্ছ্বসিত ইরান
সর্বশেষ খবর
বিচারাঙ্গনে অনিয়ম দেখলে চুপ না থাকার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
বিচারাঙ্গনে অনিয়ম দেখলে চুপ না থাকার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসও, চুক্তি হতে পারে অক্টোবরে
বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাসও, চুক্তি হতে পারে অক্টোবরে
‘দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই’, অপরাধীদের নিয়ে আইজিপির হুঁশিয়ারি
‘দলীয় পরিচয় বিবেচনার সুযোগ নেই’, অপরাধীদের নিয়ে আইজিপির হুঁশিয়ারি
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
ফকল্যান্ড নিয়ে যুক্তরাজ্যকে দুই সপ্তাহের আল্টিমেটাম আর্জেন্টিনার
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
চাঁদপুর-বরিশালের ইলিশের নামে কোথাকার মাছ খাচ্ছেন জানেন?
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি