রাশিয়ার ভোরোনেজ শহরে জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক
১৬ জানুয়ারি ২০২৪, ১৭:০২আপডেট : ১৬ জানুয়ারি ২০২৪, ১৭:০২

রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভোরোনজ শহরে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার (১৬ জানুয়ারি) ইউক্রেনীয় ড্রোন হামলায় একটি ৬ বছর বয়সী ছেলে এবং একটি অল্পবয়সী মেয়ে আহত হওয়ার পর এই ঘোষণা করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভোরোনেজ অঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পাঁচটি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে এবং আরও তিনটি প্রতিহত করা হয়েছে।

বেলগোরোড অঞ্চলে আরও চারটি ড্রোন প্রতিহত করার দাবি করেছে মন্ত্রণালয়টি।

ইয়েলেনা ফেদয়াইনোভার ৬ বছর বয়সী ছেলে একটি ইউক্রেনীয় ড্রোন হামলায় আহত হয়েছিল। তিনি বলেছেন, ড্রোনগুলো প্রথমে স্থানীয় সময় আড়াইটার দিকে আঘাত করে এবং তার অ্যাপার্টমেন্টের জানালা উড়িয়ে দেয়।

কর্মকর্তারা জানিয়েছেন, একই হামলায় ১০ বছর বয়সী একটি মেয়েও আহত হয়েছে।

ভরোনেজ শহরে ১০ লাখের বেশি মানুষের বসবাস। এটি ইউক্রেনের সীমান্ত থেকে প্রায় আড়াইশো কিলোমিটার (১৫৫ মাইল) দূরে অবস্থিত। শহরেটির মেয়র ভাদিম কাস্টেনিন বলেছেন, হামলার প্রভাব মোকাবিলায় এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

তবে এই হামলার বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।

রাশিয়ান মিডিয়া অনুসারে, ভরোনেজ শহরের কাছেই রাশিয়ার একটি বিমান ঘাঁটি রয়েছে। সেখানে কিছু সুখোই সু-৩৪এস বোমারু বিমান মজুদ রয়েছে। ইউক্রেনে বিমান হামলার সময় প্রায়ই বোমারু যুদ্ধবিমান মোতায়েন করে রাশিয়া।

রাশিয়ান নিউজ আউটলেট শট টেলিগ্রামে জানিয়েছে, বিমান ঘাঁটির কাছে কমপক্ষে ১৫টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং কিছু ড্রোনের ধ্বংসাবশেষ কাছাকাছি একটি অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ের ওপর পড়েছিল।

তবে রয়টার্স জানিয়েছে, স্বাধীনভাবে এসব প্রতিবেদনগুলো যাচাই করতে পারেনি তারা।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম