মাইনাস ৪৪ ডিগ্রিতে সুইডেনের তাপমাত্রা, ভাঙলো ৫৮ বছরের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জানুয়ারি ২০২৪, ১৩:৩৪আপডেট : ১৭ জানুয়ারি ২০২৪, ১৫:৩১

চলতি শীত মরসুমে কয়েক দশকের রেকর্ড ভেঙ্গে ফেলেছে সুইডেনের তাপমাত্রা। দেশটির উত্তরাঞ্চলের ভিটাঙ্গি গ্রামের তাপমাত্রা চলতি মাসের প্রথম সপ্তাহে মাইনাস ৪৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে, যা দেশটির গত ৫৮ বছরের মধ্যে সর্বনিম্ন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

সুইডিশ মেটিরোলজিক্যাল অ্যান্ড হাইড্রোলজিক্যাল ইনস্টিটিউট (এসএমএইচআই) মঙ্গলবার জানিয়েছে, কিরুনা পৌরসভার ভিটাঙ্গিতে ৫ জানুয়ারি রেকর্ড-ভাঙা শীতল আবহাওয়া দেখা গেছে। ওইদিন সেখানকার তাপমাত্রা মাইনাস ৪৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস (মাইনাস ৪৮ দশমিক ২ ডিগ্রি ফারানহাইট) রেকর্ড করা হয়।

এই ধরনের শীতল আবহাওয়ার রেকর্ড সম্পর্কে আরও নিশ্চিত হওয়ার জন্য জনসাধারণের কাছে ঘোষণাটি বিলম্বিত করেছেন বিশেষজ্ঞরা।

১৯৬৬ সালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছিল সুইডেন। তখন দেশটির নরবোটেন অঞ্চলের তাপমাত্রা  মাইনাস ৫২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে (মাইনাস ৬২ দশমিক ৬ ডিগ্রি ফারানহাইট)নেমেছিল।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক