রাশিয়ায় গ্যাস টার্মিনালে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক
২১ জানুয়ারি ২০২৪, ১৬:৩১আপডেট : ২১ জানুয়ারি ২০২৪, ১৬:৩১

রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের নিকট একটি গ্যাস টার্মিনালে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার (২১ জানুয়ারি) এই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

বিস্ফোরণের পরিস্থিতির বর্ণনা করে রুশ রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা আরআইএ নভোস্তি জানিয়েছে, গ্যাস রফতানি টার্মিনালে বিস্ফোরণের কারণে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এই ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

গ্যাস টার্মিনালে বিস্ফোরণ ও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এই এলাকায় ড্রোন দেখা গেছে। এদিকে সেন্ট পিটার্সবার্গ-ভিত্তিক সংবাদমাধ্যম ফন্টাঙ্কা জানিয়েছে, আগুন লাগার আগে অন্তত দুটি ড্রোন উড়তে দেখা গেছে।

সেন্ট পিটার্সবার্গের কাছে গ্যাস রফতানি টার্মিনালে বিস্ফোরণের বিষয়ে লেনিনগ্রাদ ওব্লাস্টের গভর্নর আলেকজান্ডার ড্রোজডেনকো বলেন, সবাইকে সতর্ক থাকতে হবে।

সংবাদমাধ্যম ফন্টাঙ্কা জানিয়েছে, আগুনের কাছাকাছি তিনটি বড় আন্তর্জাতিক ট্যাঙ্কার ছিল। সেগুলোর কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বলা হয়েছে, ঘটনার বিশদ বিবরণ এখনও যাচাই করতে পারেনি বিবিসি। এদিকে ইউক্রেনের কর্মকর্তারাও এ বিষয়ে কোনও মন্তব্য করেননি।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম