হুথিদের ওপর আবারও যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যৌথ হামলা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৪, ১১:০২আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১১:০২

ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে একটি নতুন সিরিজ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। সোমবার (২৩ জানুয়ারি) যৌথ এ হামলা করা হয়েছে। হামলার বিষয়ে পেন্টাগন বলেছে, হুথিদের আটটি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে তারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

পেন্টাগন আরও জানিয়েছে, আটটি লক্ষ্যবস্তুর মধ্যে একটি ভূগর্ভস্থ স্টোরেজ সাইট ও হুথি ক্ষেপণাস্ত্র এবং নজরদারি সক্ষমতা ছিল।

লোহিত সাগরের গুরুত্বপূর্ণ বাণিজ্য রুট দিয়ে যাতায়াতকারী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে ইরান-সমর্থিত হুথিরা। তাদের দাবি, এসব জাহাজ ইসরায়েল ও পশ্চিমের সঙ্গে যুক্ত বা পরিচালিত।

যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য বলেছে, তারা আন্তর্জাতিক ‘বাণিজ্যের অবাধ প্রবাহ’ রক্ষার চেষ্টায় এসব হামলা করছে।

পেন্টাগনের জারি করা একটি যৌথ বিবৃতিতে বলা হয়, ‘আমাদের লক্ষ্য উত্তেজনা হ্রাস করা এবং লোহিত সাগরে স্থিতিশীলতা পুনরুদ্ধার করা। তবে আসুন হুথি নেতৃত্বের প্রতি আমাদের সতর্কতা পুনর্ব্যক্ত করি: বিশ্বের অন্যতম একটি গুরুত্বপূর্ণ জলপথে ক্রমাগত হুমকির মুখে আমরা আমাদের জীবন এবং বাণিজ্যের অবাধ প্রবাহ রক্ষা করতে দ্বিধা করব না।’

ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের অষ্টম হামলা এটি। আর ১১ জানুয়ারি যৌথ হামলা চালানোর পর এটি যুক্তরাজ্যের সঙ্গে দ্বিতীয় যৌথ অভিযান।

যৌথ বিবৃতিতে আরও বলা হয়েছে, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা এবং নেদারল্যান্ডসের সমর্থনে এই হামলা চালানো হয়েছে।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম