নিউ হ্যাম্পশায়ার প্রাইমারিতে ট্রাম্পের জয়

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জানুয়ারি ২০২৪, ১২:২২আপডেট : ২৪ জানুয়ারি ২০২৪, ১৬:২১

রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ে নিউ হ্যাম্পশায়ার প্রাইমারি ভোটে জয়ী হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার (২৩ জানুয়ারি) অনুষ্ঠিত এই ভোটে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। তার এই জয় ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পথ আরও সুগম করে দিলো। এডিসন রিসার্চের ফলাফলে এই তথ্য ওঠে এসেছে। বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

আইওয়া ককাসে জয়ের পর নিউ হ্যাম্পশায়ারে ট্রাম্পের এই জয় রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পথে তার অবস্থান আরও দৃঢ় করেছে। একইসঙ্গে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতিদ্বন্দ্বিতা করতে আরও এক ধাপ এগিয়ে গেলেন ট্রাম্প।

এই লড়াইয়ে হ্যালি প্রত্যাশার চেয়ে বেশি সমর্থন পেলেও জয় ছিনিয়ে নিতে পারেননি।

এপি জানিয়েছে, নিউ হ্যাম্পশায়ার প্রাইমারিতে ৮১ শতাংশ ভোট গণনার পর দেখা গেছে, ট্রাম্প ৫৪ দশমিক ৮ শতাংশ ভোট পেয়েছেন আর হ্যালি পেয়েছেন ৪৩ দশমিক ৬ শতাংশ।

এডিসন রিসার্চের প্রাথমিক অনুমান অনুসারে, ট্রাম্প হ্যালির চেয়ে ১২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে। এখানে ট্রাম্পকেই সম্ভাব্য জয়ী হিসেবে দেখানো হচ্ছে। 

বিজয়ী পার্টিতে ট্রাম্প অবশ্য এ নিয়ে হ্যালিকে উপহাসও করেছেন। তিনি হ্যালিকে ‘ভানকারী’ বলে মন্তব্য করেছেন। তার উদ্দেশ্যে সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তিনি এমন একটি ভাষণ দিয়েছেন যেন জিতেছেন। তিনি জিতেননি। হেরেছন…এটি তার জন্য একটি ভয়ংকর রাত ছিল।’

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম