ইউক্রেনে ইতালির সামরিক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল ক্লাউদিও কাস্তিগ্লিয়ার নিহতের রুশ দাবি প্রত্যাখ্যান করেছে রোম। বুধবার (২৪ জানুয়ারি) রাশিয়ার এমন দাবিকে মনস্তাত্ত্বিক যুদ্ধের অস্ত্র এবং মিথ্যা খবর বলে প্রত্যাখ্যান করেছে ইতালি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইতালির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কাস্তিগ্লিয়া স্বাবাবিকভাবেই মারা গেছেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার রুশ দূতাবাস থেকে সামাজিক যোগাযোগমাধ্য এক্সে প্রকাশ করা হয়েছিল, ইউক্রেনে কাস্তিগ্লিয়াকে মৃত অবস্থায় পাওয়া গেছে।
সামাজিক যোগাযোগমাধ্য এক্সে প্রকাশিত মিথ্যা দাবিকে অস্বীকার ও সতর্ক করে প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মিথ্যা খবরের বিষয়ে সতর্ক থাকতে হবে।
জানা গেছে, গত মাসে ইতালিয় মন্ত্রিসভায় ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানের ডিক্রি পাস করা হয়েছে। যা ২০২৪ সালের শেষ পর্যন্ত কিয়েভকে সামরিক সরঞ্জাম সরবরাহ করবে।









