সুইডেনের ন্যাটো সদস্য পদের আবেদনে স্বাক্ষর করলেন এরদোয়ান

আন্তর্জাতিক ডেস্ক
২৬ জানুয়ারি ২০২৪, ১৬:০০আপডেট : ২৬ জানুয়ারি ২০২৪, ১৭:৩২

কয়েক মাস অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানে তুরস্কের অনুমোদন পেলো সুইডেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সুইডেনের ন্যাটো সদস্য পদের আবেদনপত্রে স্বাক্ষর করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রায় আগ্রাসনের পরে ন্যাটোতে যোগদান করার আবেদন করেছিল সুইডেন। তবে এতে বারবার আপত্তি জানাচ্ছিল তুরস্ক। তবে প্রায় ২০ মাস পর এবার সুইডেনকে ন্যাটোতে যোগদানে অনুমোদন দিলো দেশটি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা একটি পোস্টে সুইডিশ প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন বলেছেন, ‘সুইডেনের ন্যাটোর সদস্য পদের আবেদনে তুরস্কের অনুমোদনকে আমরা স্বাগত জানাচ্ছি। ন্যাটোর পূর্ণ সদস্য পদ লাভের পথে এখন একটি মাইলফলকে পৌঁছেছি আমরা।’

এক্সে করা একটি পোস্টে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রম বলেছেন, ‘সুইডেনের ন্যাটোর সদস্য হওয়ার পথে এখন শুধু হাঙ্গেরির অনুমোদন বাকি।’

মঙ্গলবার তুরস্কের পার্লামেন্ট সুইডেনকে ন্যাটো সদস্য হওয়ার অনুমোদন দিয়েছিল। এই পদক্ষেপ পশ্চিমা সামরিক জোটটির সম্প্রসারণে সবচেয়ে বড় বাধাটি পরিষ্কার করেছে।

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের