ইউক্রেনের সামরিক সহায়তা ইস্যুতে আলোচনা করতে ইইউ’র বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক
৩০ জানুয়ারি ২০২৪, ১৭:৪৫আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৭:৪৫

ইউক্রেনের সামরিক সহায়তা ইস্যুতে আলোচনা করতে বৃহস্পতিবার একটি শীর্ষ সম্মেলন করতে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর নেতারা। অনুষ্ঠিতব্য ওই সম্মেলনে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া অব্যাহত রাখার আহ্বান জানাবেন তারা। বৈঠকের একটি খসড়া উপসংহারে এমন তথ্য ওঠে এসেছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) এই খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

খসড়াটিতে বলা হয়েছে, ইইউ নেতারা ইউক্রেনকে ‘সময়োপযোগী, পূর্বাভাসযোগ্য এবং টেকসই সামরিক সহায়তা’ প্রদান অব্যাহত রাখতে তাদের যে সংকল্প তা পুনর্ব্যক্ত করবেন।

রয়টার্স আরও জানিয়েছে, গোলাবারুদ এবং ক্ষেপণাস্ত্র সরবরাহ ত্বরান্বিত করতে খসড়াটিতে জরুরি প্রয়োজনের কথাও পুনর্ব্যক্ত করেছে ইউরোপীয় কাউন্সিল।

শীর্ষ সম্মেলনের ওই খসড়াটিতে থেকে আরও জানা গেছে, নেতারা ইউক্রেনকে সহায়তার জন্য ইউরোপিয়ান পিস ফ্যাসিলিটি নামক একটি তহবিলে আরও ৫০০ কোটি ইউরো সংগ্রহ করার প্রতিশ্রুতি দেবেন কি-না সে বিষয়টি আলোচনা জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

ইউক্রেনকে সামরিক সহায়তা প্রদানে তহবিলের ভূমিকার ভবিষ্যৎ কী তা নিয়ে কয়েক মাস ধরেই বিতর্ক চলছে ইইউ সদস্যদের মধ্যে। জার্মানি পরামর্শ দিয়েছে, ইইউ দেশগুলোর এখন থেকেই আলাদা করে দ্বিপাক্ষিক সহায়তার দেওয়ার বিষয়টি নিয়ে ভাবা উচিত।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আরও ৫০০ কোটি ইউরো মূল্যের সহায়তা দেওয়ার প্রতিশ্রুতির বিষয়টি খসড়াটিতে বর্গাকার বন্ধনীতে আবদ্ধ করে রাখা হয়েছে। এর মানে, এটি এখনও আলোচনার বিষয়ই রয়েছে।

চার বছরে ইউক্রেনের জন্য ৫ হাজার কোটি ইউরো মূল্যের একটি আর্থিক সহায়তা প্যাকেজের বিষয়ে চুক্তিতে পৌঁছানোর একটি প্রচেষ্টা হিসেবে বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় নেতাদের মধ্যে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম