জেলেনস্কির অনুরোধে পদত্যাগে অস্বীকৃতি ইউক্রেনীয় সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৪, ১৭:১০আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ২২:২৫

ইউক্রেনের সেনাবাহিনীর শীর্ষ জেনারেল ও কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনিকে পদত্যাগ করতে বলেছিলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সোমবার (২৯ জানুয়ারি) ভ্যালেরিকে পদত্যাগ করার আহ্বান জানান তিনি। কিন্তু জেলেনস্কির এ আহ্বান প্রত্যাখ্যান করেছেন দেশটিতে জনপ্রিয় এই সেনাপ্রধান । পদত্যাগের আহ্বান প্রত্যাখ্যান করায় ভ্যালেরিকে বরখাস্ত করতে পারেন জেলেনস্কি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

ইউক্রেনের এক বিরোধীদলীয় এমপি ও জেনারেলের মিত্র বলে পরিচিত ওলেক্সি গনচারেঙ্কো দ্য গার্ডিয়ানকে বলেছেন, তিনি বুঝতে পারছেন সোমবার প্রেসিডেন্ট জালুঝনিকে পদত্যাগ করতে বলেছেন, কিন্তু তিনি তা করতে অস্বীকৃতি জানিয়েছেন।

দুজনের মধ্যকার বিরোধের জন্য ব্যক্তিত্বকে দায়ী করে এই ইউক্রেনীয় এমপি বলেছেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি এটি ভালো কিছু না। তাদের মধ্যে মৌলিক কোনও বিরোধ নেই। কিন্তু জেলেনস্কির কার্যালয় উদ্বিগ্ন, তারা মনে করে জেলেনস্কি সামরিক নয়, রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন।

দুজনের বিরোধের মীমাংসা হবে কি না তা স্পষ্ট নয়। গনচারেঙ্কো বলেছেন, জনগণ ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া পর্যালোচনার পর জেলেনস্কি হয়ত জালুঝনিকে বরখাস্ত ও স্থলাভিষিক্ত করতে পারেন। এই প্রক্রিয়ায় প্রতিরক্ষামন্ত্রীর সমর্থন প্রয়োজন হবে প্রেসিডেন্টের।

প্রতিবেদনে জালুঝনির স্থলাভিষিক্ত হওয়ার ক্ষেত্রে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান কিরিলো বুদানভ এগিয়ে রয়েছেন। চলতি বছরের শুরুতে গুঞ্জন ছড়িয়েছিল প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভের দায়িত্ব তিনি পেতে পারেন। 

সেনাবাহিনীর প্রধানের বরখাস্তের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি অস্বীকার করেছেন জেলেনস্কির মুখপাত্র ও ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে ইউক্রেনের কমান্ডার-ইন-চীফকে বরখাস্ত করার সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ায় জনসাধারণের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ ভ্যালেরি জালুঝনি বেশ জনপ্রিয়।

ডিসেম্বরে প্রকাশিত একটি জরিপে দেখা গেছে, ৮৮ শতাংশ ইউক্রেনীয়রা জেনারেল জালুঝনির ওপর আস্থা রাখেন। অন্যদিকে ৬২ শতাংশ বলেছেন, জেলেনস্কির ওপর আস্থা রাখেন তারা।

চ্যাথাম হাউজ থিংক ট্যাংকের ইউক্রেন বিশেষজ্ঞ ওরিসিয়া লুটসেভিচ বলেছেন, তিনি মনে করেন জালুঝনিকে পদত্যাগ করতে বলার কথা ইচ্ছাকৃতভাবে ফাঁস করা হয়েছে জনগণের মত জানার উদ্দেশ্যে। ইউক্রেনের ঐক্য বিনষ্টে রাশিয়ার চেষ্টার মধ্যে জালুঝনির ওপর এমন আক্রমণ শত্রুদের পক্ষে কাজ করবে।

/এসএইচএম/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম