রাশিয়া সফর করবে উত্তর কোরিয়ার প্রতিনিধি দল

আন্তর্জাতিক ডেস্ক
০১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ২০:৩৪

রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ পরিদর্শনে মস্কো সফর করবে উত্তর কোরিয়ার একটি প্রতিনিধি দল। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এ কথা জানিয়েছেন রাশিয়ার কমিউনিস্ট পার্টির সহকারী পরিচালক ও আইন প্রণেতা কাজবেক তাইসায়েভ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কাজবেক তাইসায়েভ বলেছেন, ১৩ ফেব্রুয়ারি রাশিয়া সফর করবে উত্তর কোরীয় প্রতিনিধি দলটি।

তিনি আরও বলেছেন, রাশিয়ার একটি সংসদীয় প্রতিনিধি দলও মার্চে উত্তর কোরিয়ায় যাওয়ার পরিকল্পনা করেছে।

রুশ বার্তা সংস্থা রিয়া জানিয়েছে, উত্তর কোরিয়া ও অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে রাশিয়া। যা পশ্চিমা দেশগুলোর জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, গত বছর কিম জং উনের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কিন্তু সেই সফরের তারিখ এখনও চূড়ান্ত হয়নি। কিন্তু ক্রেমলিন গত মাসে জানিয়েছে, অল্প কিছু দিনের মধ্যেই উত্তর কোরিয়া সফরে যাবেন পুতিন।

এদিকে উত্তর কোরিয়ার বিরুদ্ধে অভিযোগ করে যুক্তরাষ্ট্র বলেছে, ইউক্রেন যুদ্ধে অস্ত্র ব্যবহার করার জন্য রাশিয়াকে কামানের গোলা ও ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রের এই অভিযোগ রাশিয়া ও উত্তর কোরিয়া উভয়ই অস্বীকার করেছে। তবে গত বছর সামরিক সম্পর্ক আরও গভীর করার প্রতিশ্রুতি দিয়েছে দেশ দুটি।

/এসএইচএম/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম