সেনাপ্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪৪আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৫৩

ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেজি জালুঝনিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) জনপ্রিয় এই জেনারেলকে বরখাস্তের ঘোষণা দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

জেলেনস্কি ও জালুঝনির বিরোধ নিয়ে কয়েকদিন ধরেই বিভিন্ন খবর প্রকাশিত হচ্ছিল। এর আগে খবর বেরিয়েছিল, জালুঝনিকে দায়িত্ব ছাড়তে বলেছিলেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। ইউক্রেনে জেনারেল জালুঝনি বেশ জনপ্রিয়। ডিসেম্বরে প্রকাশিত একটি জরিপে দেখা গেছে, ৮৮ শতাংশ ইউক্রেনীয়রা জেনারেল জালুঝনির ওপর আস্থা রাখেন। অন্যদিকে ৬২ শতাংশ বলেছেন, জেলেনস্কির ওপর আস্থা রাখেন তারা।

জেনারেল ভ্যালেরি জালুঝনি। ছবি: রয়টার্স

বিবিসির খবরে বলা হয়েছে, প্রেসিডেন্সিয়াল ডিক্রির মাধ্যমে জালুঝনিকে সেনাপ্রধানের দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সর্বাত্মক হামলা শুরুর পর এটিই দেশটির সামরিক নেতৃত্বে সবচেয়ে বড় রদবদল। 

জেলেনস্কি বলেছেন, হাইকমান্ডকে নবায়ন করা প্রয়োজন এবং জেনারেল জালুঝনি এখনও টিমে থাকতে পারেন। আজ থেকে ইউক্রেনের সশস্ত্রবাহিনীর নেতৃত্ব নেবে নতুন ব্যবস্থাপনা টিম।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেছেন, তিনি ও জালুঝনি খোলামেলা আলোচনা করেছেন সেনাবাহিনীতে পরিবর্তনের প্রয়োজনীয়তা নিয়ে। রাশিয়ার হামলায় ইউক্রেনকে রক্ষার জন্য জেনারেলকে তিনি ধন্যবাদ জানিয়েছেন। 

এরপর নতুন সেনাপ্রধান হিসেবে কর্নেল জেনারেল ওলেক্সান্ডার সিরস্কিকে নিয়োগ দিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট। এই বিষয়ে জেলেনস্কি বলেছেন, নতুন সেনাপ্রধানের কিয়েভে সফল প্রতিরক্ষা এবং খারকিভে সফল আক্রমণ অভিযানের অভিজ্ঞতা রয়েছে।

২০২২ সালে রুশ হামলার শুরুতে রাজধানী কিয়েভে ইউক্রেনের প্রতিরোধের নেতৃত্ব দিয়েছিলেন জেনারেল সিরস্কি। খারকিভে ইউক্রেনের সফল পাল্টা আক্রমণেরও মাস্টারমাইন্ড ছিলেন তিনি।

ইউক্রেনের নতুন সেনাপ্রধান কর্নেল জেনারেল সিরস্কি। ছবি: রয়টার্স

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ জেনারেল জালুঝনিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি বলেছেন,রাশিয়ার সঙ্গে বড় যুদ্ধের সময় ইউক্রেনের সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার মতো কঠিন দায়িত্ব পালন করেছেন জেনারেল ভ্যালেরি জালুঝনি। কিন্তু সবসময় এক থাকে না। যুদ্ধ পাল্টায় এবং পরিবর্তন দাবি করে। ২০২২, ২০২৩ ও ২০২৪ সালের যুদ্ধ তিনটি ভিন্ন বাস্তবতা। ২০২৪ নতুন পরিবর্তন আনবে, এজন্য আমাদের অবশ্যই প্রস্তুত থাকতে হবে। নতুন পন্থা, নতুন কৌশল প্রয়োজন। 

তিনি আরও লিখেছেন, আজ, ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিবর্তনের প্রয়োজনীয়তায় একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেনারেল জালুঝনির অর্জন ও সাফল্যের জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

 

/এএ/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম