ইউক্রেনে তেলের ডিপোতে রুশ হামলা, নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক
১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৮আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ১২:২৪

ইউক্রেনের উত্তরপূর্বাঞ্চলের শহর খারকিভের একটি তেলের ডিপোতে ড্রোন হামলা করেছে রাশিয়া। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) এই হামলায় ৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রুশ হামলায় নিহতদের পরিচয় দিয়ে আঞ্চলিক সহকারী পুলিশ প্রধান সার্জিও ব্লোভিনভ বলেন, রুশ ড্রোন হামলায় ঘরে আগুন লেগে যায়। সেই আগুনে মা-বাবাসহ তিন সন্তান জীবন্ত পুড়ে মারা গেছেন।

নিহত তিন শিশুর বয়স উল্লেখ করে তিনি বলেন, নিহত শিশু ওলেকসির বয়স সাত বছর। চার বছর বয়সী মাইখাইলো। আর পাভলোর বয়স মাত্র সাত মাস। তারা সবাই আগুনে পুড়ে মারা গেছে।

খারকিভ শহরের পূর্ব নেমিশ্লিয়ানস্কি জেলার কোটেলনা রাস্তার পাশে আরেকটি বাড়িতে আগুন লাগে। সেখানেও দুইজন নিহত হয়েছেন ।

হামলার প্রভাব উল্লেখ করে খারকিভ অঞ্চলের মেয়র ইহর তেরেখভ বলেন, রুশ ড্রোন হামলায় অন্তত ১৫টি বাড়ি পুড়ে গেছে। রাশিয়ার সন্ত্রাসী হামলার কড়া জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি স্টেশনে হামলার বিষয়ে আগেই বলেছিল ইউক্রেনের কর্মকর্তারা। কিন্তু পরে তাদের প্রতিবেদন সংশোধন করা হয়েছে।

/এসএইচএম/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম