ইউক্রেনের একাধিক স্থানে রাশিয়ার নতুন ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১২আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১১:১২

ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং অন্যান্য শহরগুলোতে নতুন করে বিমান হামলা চালিয়েছে রাশিয়া।  বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রুশ সেনারা ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

কিয়েভের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি বিস্ফোরণের কথা জানিয়েছেন রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা।

অঞ্চলটির মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিয়োজিত ছিল। এসময় বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

লভিভের মেয়র আন্দ্রি সাডোভি জানিয়েছেন, পোল্যান্ডের সঙ্গে ইউক্রেনের সীমান্তবর্তী পশ্চিমাঞ্চলীয় শহরেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তবে নতুন এই হামলায় এখনও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

/এএকে/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ