আভদিভকা থেকে আংশিক সেনা প্রত্যাহার করছে ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৪আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৪

পূর্বাঞ্চলীয় শহর আভদিভকা থেকে আংশিক সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইউক্রেন। রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে চলমান লড়াইয়ে আরও সুবিধাজনক অবস্থানে এসব সেনাদের মোতায়েন করা হবে। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ইউক্রেনীয় সেনাবাহিনীর মুখপাত্র দিমিত্রো লিখোভি এই ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

টেলিভিশনে প্রচারিত বক্তব্যে দিমিত্রো লিখোভি বলেছেন, আভদিভকায় ইউক্রেন বিকল্প সরঞ্জাম রুট সক্রিয় করেছে। কিন্তু সেখান থেকে শহরটিতে সরবরাহ পাঠানো ও সেনাদের বের করে নিয়ে আসা কঠিন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে সর্বাত্মক আক্রমণের প্রথম দিকে ইউক্রেনীয় রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হওয়ার পর দেশটির পূর্বাঞ্চলে মনোযোগ কেন্দ্রীভূত করে রাশিয়া। গত বছরের অক্টোবরের মাঝামাঝি থেকে আভদিভকা দখলে অভিযান জোরদার করেছে মস্কোর সেনারা।

লিখোভি বলেছেন, আভদিভকায় সেনাদের স্থানান্তর চলমান রয়েছে। কয়েক জায়গায় সুবিধাজনক স্থানে সেনাদের পাঠানো হচ্ছে। কিছু স্থানে রাশিয়ার সেনারা আমাদের অবস্থান পাল্টাতে বাধ্য করেছে।

তিনি আরও বলেছেন, আভদিভকায় সরবরাহ পাঠানো ও সেখান থেকে সেনাদের বের করে নিয়ে আসা কঠিন হয়ে পড়েছে। পূর্বে প্রস্তুত রাখা বিকল্প সরবরাহ রুট কাজ করছে।

ইউক্রেনীয় প্রতিরোধের প্রতীক হয়ে উঠেছে আভদিভকা। ২০১৪ সালে কিছু দিনের জন্য রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা শহরটি দখল করেছিল। কিন্তু পরে ইউক্রেনীয় সেনারা তা পুনরুদ্ধার করে এবং প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলে।

ইউক্রেনীয় বাহিনী পূর্বাঞ্চলীয় ভূখণ্ড পুনরুদ্ধারে ভবিষ্যৎ অগ্রগতির জন্য আভদিভকাকে একটি প্রবেশদ্বার হিসেবে বিবেচনা করে। শহরটি থেকে ২০ কিলোমিটার দূরে রুশ নিয়ন্ত্রিত ডোনেস্ক অবস্থিত। তবে ইউক্রেনীয় বিশ্লেষকদের মতে, রাশিয়ার একটি দীর্ঘায়িত অভিযানে শহরটি দখল করলেও লাভ খুব বেশি হবে না। ইতোমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে রুশ বাহিনী।

 

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম