জার্মানি পৌঁছেছেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:০০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:১০

সামরিক সহযোগিতা নিশ্চিত করতে আনুষ্ঠানিক সফরে জার্মানিতে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) বার্লিনে পৌঁছেছেন তিনি। প্রেসিডেন্টের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে এই তথ্য জানানো হয়েছে। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

প্রেসিডেন্টের টেলিগ্রাম চ্যানেল বার্লিনের একটি বিমানবন্দরের ছবি পোস্ট করা হয়েছে। ওই ছবিতে বার্লিনে ইউক্রেনের রাষ্ট্রদূত এবং জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সঙ্গে জেলেনস্কিকে দেখা গেছে।

আশা করা হচ্ছে জার্মানি এবং ফ্রান্স শুক্রবার ইউক্রেনের সঙ্গে নিরাপত্তা প্রতিশ্রুতিতে দ্বিপাক্ষিক একটি চুক্তি স্বাক্ষর করবে।

এই সফরের খবরটি এমন সময় এলো যখন পূর্বাঞ্চলীয় আভদিভকা শহরে রুশ বাহিনীকে আটকাতে ইউক্রেনীয় সেনারা প্রাণপণ চেষ্টা করছে।

তবে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজের সঙ্গে স্বাক্ষরিত হতে যাওয়া এই চুক্তির বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

/এএকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম