পুতিনবিরোধী নেতা নাভালনির মৃত্যু হয়েছে: রুশ কারা কর্তৃপক্ষ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:০৯আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৭

কারাগারে থাকা রাশিয়ার বিরোধী নেতা আলেক্সেই নাভালনির মৃত্যু হয়েছে। রাশিয়ার কারা কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) আর্কটিক সার্কেলের উত্তরে একটি কারাগারে পড়ে গিয়ে অজ্ঞান হওয়ার পর তার মৃত্যু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রায় এক দশক আগে আলোচনায় আসেন নাভালনি। তাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সবচেয়ে কট্টর বিরোধী নেতা হিসেবে মনে করা হয়। পুতিন ও ক্রেমলিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তিনি আন্দোলন করে আসছিলেন। তার বয়স ছিল ৪৭ বছর।

ইয়ামালো-নেনেটস জেলার কারা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আইকে-৩ কারাগারে হাঁটাহাঁটি করার পর অসুস্থবোধ করছিলেন নাভালনি। কারাগারটি মস্কো থেকে ১ হাজার ৯০০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত।

এতে আরও বলা হয়েছে, অসুস্থবোধ করার পর পরই নাভালনি অজ্ঞান হয়ে পড়েন। চিকিৎসাকর্মীরা দ্রুতই উপস্থিত হয় এবং একটি অ্যাম্বুলেন্সকে ডাকা হয়।

স্থানীয় কারা কর্তৃপক্ষ আরও বলেছে, প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছিল। কিন্তু তাতে কোনও ইতিবাচক সাড়া আসেনি। অ্যাম্বুলেন্সের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, নাভালনির মৃত্যুর বিষয়টি পুতিনকে অবহিত করা হয়েছে।

 ২০২১ সালে জার্মানি থেকে স্বেচ্ছায় রাশিয়ার ফেরার পর প্রশংসা অর্জন করেন নাভালনি। জার্মানিতে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। পশ্চিমা গবেষণাগারের পরীক্ষায় দেখা গেছে, তাকে নার্ভ এজেন্ট নিয়ে বিষপ্রয়োগের চেষ্টা করা হয়েছিল।

ওই সময় নাভালনি বলেছিলেন, ২০২০ সালের আগস্টে সাইবেরিয়ায় তাকে বিষপ্রয়োগ করা হয়েছিল। ক্রেমলিন তাকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করেছিল। রুশ কর্তৃপক্ষ বলেছিল, তাকে নার্ভ এজেন্ট দিয়ে বিষপ্রয়োগের কোনও প্রমাণ নেই।

 

/এএ/
সম্পর্কিত
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান